ইয়েমেন থেকে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্রের কারণে তেলআবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
রোববার সকালে আরব ও ইসরায়েলি গণমাধ্যমগুলোর বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইরানের বার্তা সংস্থা মেহের।
ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি তারা শনাক্ত করেছে। হামলার পরপরই তেলআবিবসহ বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে।
ইসরায়েলি চ্যানেল–১২ জানায়, হামলার পর বিমান চলাচল স্থগিত করা হয় এবং বেন গুরিয়নের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
অন্যদিকে টাইমস অব ইসরায়েল জানায়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে যে, হুথি বিদ্রোহীদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি সফলভাবে ভূপাতিত করা হয়েছে।
মন্তব্য করুন