মোসলেম মোহাম্মদ
৩ জুলাই ২০২৫, ৯:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১৯ জন

‘বাড়ি ঘেরাও করে মা-সন্তানদের পিটিয়ে হত্যা’

ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে একটি বাড়ি ঘেরাও করে নারীসহ একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। তাদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন।

 

নিহতরা হলেন- কড়ইবাড়ি গ্রামের খলিলুর রহমানের স্ত্রী রোকসানা আক্তার ওরফে রুবি (৫৩), তার ছেলে রাসেল মিয়া (৩৫) ও মেয়ে জোনাকি আক্তার (২৫)।

 

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানার কড়ইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান।

 

এ ছাড়াও গুরুতর আহত হয়েছেন রোকসানার আরেক মেয়ে রুমা আক্তার (৩০)। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

 

 

স্থানীয়রা জানান, রুবি ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা, চাঁদাবাজি, সন্ত্রাসী হামলা, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। তাদের কারণে এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। ফলে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছিল।

বৃহস্পতিবার সকালে গ্রামের মানুষ একত্রিত হয়ে তাদের বাড়ি ঘেরাও করে। পরে উত্তেজিত জনতা সংঘবদ্ধভাবে তাদের ওপর হামলা চালায় এবং লাঠিসোঁটা ও অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যান এবং একজন গুরুতর আহত হন।

খবর পেয়ে বাঙ্গরা বাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। আহত ব্যক্তিকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

বাঙ্গরা বাজার থানার উপপরিদর্শক মো. নাহিদ জানান, ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য কর্মকর্তারা ছুটে এসেছেন। তদন্ত চলমান রয়েছে।

এ বিষয়ে মুরাদনগরের বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান বলেন, পরিবারটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক-সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এর জের ধরেই এলাকাবাসী পিটিয়ে ও কুপিয়ে তাদের হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশের একাধিক দল কাজ করছে।

তিনি আরও বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। হত্যাকাণ্ডের পেছনের কারণ ও জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চলছে।

 

 

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইরানের পরিকল্পনায় হতবাক যুক্তরাষ্ট্র চীনা মুদ্রায় লেনদেন করলে হরমুজে চলতে পারবে জাহাজ!

ভোটের কালি কেন সহজে মুছে না: রয়েছে বিশেষ রাসায়নিকের ব্যবহার

দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

এখনও হাতে মেহেদী-পরনে বিয়ের শাড়ি, মিতুর শুধু প্রাণটাই নেই!

হাদির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া হয়

আই হ্যাভ আ প্ল্যান: ট্রাম্প

অতর্কিত হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলের ‘কলিজা ছিন্নভিন্ন’

ইসরাইলি হামলায় পূর্ব তেহরানে অন্তত ৪০ জন নিহত

১০

ছিনতাই হওয়া অটোরিকশার পেছনে দৌড়াচ্ছিল কিশোর চালক, ট্রাকচাপায় মৃত্যু

১১

মতপার্থক্য থাকলেও আ.লীগের বিরুদ্ধে একসঙ্গে লড়াই চলবে: হাসনাত আবদুল্লাহ

১২

মাদ্রাসায় অগ্নিকাণ্ড, তারাবির নামাজে থাকায় প্রাণে বাঁচল শতাধিক শিক্ষার্থী

১৩

চকরিয়ায় বালির গর্তের চোরাবালিতে তলিয়ে দুই কিশোরীর মর্মান্তিক মৃত্যু

১৪

চাঞ্চল্যকর তথ্য ফাঁস: পরকীয়া করতেন ইকরা, বিয়ে করেছিলেন অন্য কোথাও

১৫

পর্নোগ্রাফি মামলায় শিবির নেতা কারাগারে।

১৬

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

১৭

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

১৮

ডিসি মাসুদের শাস্তি দাবিতে শাহবাগ থানার সামনে কর্মসূচির ঘোষণা

১৯

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ শিশু ফাইজা জানে না বাবা-মা-বোনদের মৃত্যুর খবর

২০