বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল ইন্তেকাল করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক আজ রাত ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীবৃন্দকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন।”
মন্তব্য করুন