মোহাম্মদ শাহাদাত
১ জুলাই ২০২৫, ১:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৩ জন

সাংসদে জনগণের কণ্ঠস্বর হবে এনসিপি: সারজিস আলম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশের জনগণ আজ একটি ইতিবাচক রাজনৈতিক পরিবর্তনের অপেক্ষায় আছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি বলেন, এনসিপি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে দৃঢ় প্রতিজ্ঞ।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, “মানুষ এখন একটি বিশ্বাসযোগ্য ও কার্যকর বিকল্প খুঁজছে। এনসিপি সেই বিকল্প হয়ে দেশের তরুণ এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর হতে চায় সংসদে।”

এ সময় তিনি আরও বলেন, “এই দল কেবল তরুণদের নয়, আগামী দিনের নেতৃত্বে জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অন্যদিকে, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “গত ১৬ বছরে দেশে যেসব অন্যায়, নিপীড়ন, গণহত্যা ও দুর্নীতি ঘটেছে, সেগুলোর বিচার একদিন বাংলার মাটিতেই হবে। কেউ কেবল ক্ষমতার পরিবর্তনের জন্য নয়, রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক সংস্কারের জন্য রক্ত দিয়েছে। আমাদের লড়াই সেই পরিবর্তনের জন্য।”

এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সদস্য সচিব আখতার হোসেন, ডা. তাসনিম জারা, সাইফুল্লাহ হায়দার, নাজমুল হাসান সোহাগ, হাসনাত আবদুল্লাহ, ডা. মাহমুদা আলম মিতু, মোহাম্মদ আতাউল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী, ফিহাদুর রহমান দিবসসহ স্থানীয় নেতাকর্মীরা।

এর আগে, কেন্দ্রীয় নেতারা সাদুল্লাপুর উপজেলার শহীদ মিনারে এসে পৌঁছালে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় নেতারা। পরে ফিতা কেটে এনসিপির উপজেলা কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তারা।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

ডিসি মাসুদের শাস্তি দাবিতে শাহবাগ থানার সামনে কর্মসূচির ঘোষণা

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ শিশু ফাইজা জানে না বাবা-মা-বোনদের মৃত্যুর খবর

সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিরোধী অভিযান: বাংলানিউজের সাংবাদিকসহ বেশ কয়েকজনের ওপর পুলিশের অতর্কিত হামলা!

মসজিদের ভেতরেই ঝরল মুয়াজ্জিনের রক্ত: মাোনায় বিজিবির গুলিতে হাফেজ মাজিদুলের শাহাদাত

যুবলীগ-যুবদল-যুব বিভাগ মিলে বালু লুট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগপত্র জমা দিয়েছেন।

মসজিদে ঢুকে শিবিরের ইউনিয়ন সেক্রেটারির উপর বিএনপির হামলা।

বান্দরবানে পাহাড়ি বাগানে আগুন দিতে গিয়ে দগ্ধ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

১০

তারাবারির নামাজ শেষে মসজিদের সামনে ছাত্রদলকর্মী খুন

১১

ছাত্রদল নেতার বিরুদ্ধে ভাগনিকে ধর্ষণের প্রমাণ মিলেছে : ডিবি

১২

দুর্ঘটনায় ফুটফুটে শিশু সন্তান হারিয়েও চালককে ক্ষমা করে দিলেন দম্পতি

১৩

সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী

১৪

গাজার নারীদের ধর্ষণের স্বীকারোক্তি ইসরায়েলি সেনার

১৫

জামায়াত ৪০ ভোটে পাস করায় বিএনপি নেতাকে পেটালেন কৃষকদল নেতা

১৬

ফুল ছিঁড়তে নিষেধ করায় ১০ শতক জমির সূর্যমুখী গাছ কেটে দিল দূর্বৃত্তরা

১৭

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২

১৮

সাকিবের ফেরার প্রক্রিয়া শুরু হচ্ছে আজ

১৯

স্বেচ্ছাসেবক দলের নেতার নেতৃত্বে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর এক সমর্থককে পিটিয়ে হত্যার অভিযোগ

২০