মোসলেম মোহাম্মদ
৬ জুলাই ২০২৫, ৫:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪২০ জন

‘অপারেশন সিঁদুরে’ আড়াই শতাধিক ভারতীয় সেনা নিহত—গোপনে সম্মান প্রদানের অভিযোগ

Screenshot

 

কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার জেরে ৭ মে ভারত-পাকিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষ শুরু হয়। সংঘাতের মধ্যেই ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে একটি সামরিক অভিযান পরিচালনা করে। মাত্র চার দিনের লড়াই শেষে ১০ মে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও, এই সংক্ষিপ্ত সংঘাতে উভয় পক্ষেই প্রচুর ক্ষয়ক্ষতির দাবি উঠেছে।

বিশেষত, পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভির দাবি অনুযায়ী, ‘অপারেশন সিঁদুর’-এ ২৫০ জনেরও বেশি ভারতীয় সেনা নিহত হয়েছেন। যদিও ভারতীয় সেনাবাহিনী কিংবা সরকার আনুষ্ঠানিকভাবে এ ধরনের কোনো তথ্য প্রকাশ করেনি, প্রতিবেদনে দাবি করা হয়, অভ্যন্তরীণ চাপে সেনাবাহিনী ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র গোপন রেখেছে।

সামা টিভির আরও দাবি, নিহত সেনাদের পরিবারকে নিহতদের ছবি বা তথ্য সামাজিক মাধ্যমে প্রকাশ করতে নিষেধ করা হয়েছে। এমনকি জনসমক্ষে না এসে, অনেক সেনাকে গোপনে ‘সম্মানজনক পুরস্কার’ প্রদান করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তালিকায় তিনজন রাফাল পাইলট, ভারতীয় বিমানবাহিনীর সাতজন জওয়ান, ১০ ইনফ্যান্ট্রি ব্রিগেডের পাঁচ শহিদ সদস্য ও ৯৩ পদাতিক ব্রিগেডের আরও নয়জন রয়েছেন বলে দাবি করা হয়েছে। পাশাপাশি আদমপুর বিমানঘাঁটিতে নিহত এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থার পাঁচ অপারেটরকেও মরণোত্তর পুরস্কার দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ।

উল্লেখ্য, শুরুতে ভারত সরকার রাফাল ও অন্যান্য সামরিক ঘাঁটি ক্ষয়ক্ষতির বিষয়ে মন্তব্য না করলেও, পরে কিছু উচ্চপদস্থ সেনা ও কূটনীতিক ক্ষতির বিষয়টি আংশিক স্বীকার করেন।

এ প্রতিবেদন নিয়ে এখনো ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

ডিসি মাসুদের শাস্তি দাবিতে শাহবাগ থানার সামনে কর্মসূচির ঘোষণা

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ শিশু ফাইজা জানে না বাবা-মা-বোনদের মৃত্যুর খবর

সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিরোধী অভিযান: বাংলানিউজের সাংবাদিকসহ বেশ কয়েকজনের ওপর পুলিশের অতর্কিত হামলা!

মসজিদের ভেতরেই ঝরল মুয়াজ্জিনের রক্ত: মাোনায় বিজিবির গুলিতে হাফেজ মাজিদুলের শাহাদাত

যুবলীগ-যুবদল-যুব বিভাগ মিলে বালু লুট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগপত্র জমা দিয়েছেন।

মসজিদে ঢুকে শিবিরের ইউনিয়ন সেক্রেটারির উপর বিএনপির হামলা।

বান্দরবানে পাহাড়ি বাগানে আগুন দিতে গিয়ে দগ্ধ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

১০

তারাবারির নামাজ শেষে মসজিদের সামনে ছাত্রদলকর্মী খুন

১১

ছাত্রদল নেতার বিরুদ্ধে ভাগনিকে ধর্ষণের প্রমাণ মিলেছে : ডিবি

১২

দুর্ঘটনায় ফুটফুটে শিশু সন্তান হারিয়েও চালককে ক্ষমা করে দিলেন দম্পতি

১৩

সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী

১৪

গাজার নারীদের ধর্ষণের স্বীকারোক্তি ইসরায়েলি সেনার

১৫

জামায়াত ৪০ ভোটে পাস করায় বিএনপি নেতাকে পেটালেন কৃষকদল নেতা

১৬

ফুল ছিঁড়তে নিষেধ করায় ১০ শতক জমির সূর্যমুখী গাছ কেটে দিল দূর্বৃত্তরা

১৭

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২

১৮

সাকিবের ফেরার প্রক্রিয়া শুরু হচ্ছে আজ

১৯

স্বেচ্ছাসেবক দলের নেতার নেতৃত্বে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর এক সমর্থককে পিটিয়ে হত্যার অভিযোগ

২০