মোসলেম মোহাম্মদ
৭ জুলাই ২০২৫, ৫:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬৮ জন

ঢাকা মেডিকেল কলেজে শিবির নেতার মানবিক উদ্যোগ: সাবেক চেয়ারম্যান আহমেদ হোসেন তালুকদারের খোঁজখবর নেন

 

দাউদকান্দির রাজনীতির পরিচিত মুখ, গোয়ালমারী ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান, দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা কৃষক দলের সভাপতি জনাব আহমেদ হোসেন তালুকদার বর্তমানে শারীরিক অসুস্থতায় ভুগছেন। রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি।

এই প্রেক্ষাপটে তাঁর খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতা: মোঃ জিসান মিয়া । শুধু খোঁজখবরই নয়, তিনি সেখানে উপস্থিত হয়ে অত্যন্ত আন্তরিকভাবে খোঁজ নেন চিকিৎসকদের কাছ থেকেও এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এরপর তিনি জনাব আহমেদ হোসেন তালুকদারের দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

এই ঘটনাটি শিবিরের একটি অনন্য মানবিক দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হচ্ছে। রাজনীতির বাইরে গিয়ে একজন বিপদগ্রস্ত, অভিজ্ঞ রাজনীতিবিদের প্রতি শিবির নেতার এই শুভেচ্ছা ও সহমর্মিতাপূর্ণ আচরণ প্রমাণ করে, ইসলামপন্থী ছাত্র সংগঠন হিসেবে শিবির শুধুই রাজনীতিতে সীমাবদ্ধ নয়, তারা সামাজিক মূল্যবোধ, নৈতিকতা ও মানবিক দায়িত্ববোধেও নিজেদের দায়িত্ব পালন করে থাকে।

শিবির বারবার প্রমাণ করেছে—তাদের মূল পরিচয় হলো আদর্শ ও মূল্যবোধ-নির্ভর নেতৃত্ব গঠন। এই ঘটনাও তারই এক বাস্তব দৃষ্টান্ত।

সকলের দোয়া ও মহান আল্লাহর রহমতে আহমেদ হোসেন তালুকদার যেন দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসেন—এই কামনাই সকলের।

 

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

ডিসি মাসুদের শাস্তি দাবিতে শাহবাগ থানার সামনে কর্মসূচির ঘোষণা

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ শিশু ফাইজা জানে না বাবা-মা-বোনদের মৃত্যুর খবর

সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিরোধী অভিযান: বাংলানিউজের সাংবাদিকসহ বেশ কয়েকজনের ওপর পুলিশের অতর্কিত হামলা!

মসজিদের ভেতরেই ঝরল মুয়াজ্জিনের রক্ত: মাোনায় বিজিবির গুলিতে হাফেজ মাজিদুলের শাহাদাত

যুবলীগ-যুবদল-যুব বিভাগ মিলে বালু লুট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগপত্র জমা দিয়েছেন।

মসজিদে ঢুকে শিবিরের ইউনিয়ন সেক্রেটারির উপর বিএনপির হামলা।

বান্দরবানে পাহাড়ি বাগানে আগুন দিতে গিয়ে দগ্ধ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

১০

তারাবারির নামাজ শেষে মসজিদের সামনে ছাত্রদলকর্মী খুন

১১

ছাত্রদল নেতার বিরুদ্ধে ভাগনিকে ধর্ষণের প্রমাণ মিলেছে : ডিবি

১২

দুর্ঘটনায় ফুটফুটে শিশু সন্তান হারিয়েও চালককে ক্ষমা করে দিলেন দম্পতি

১৩

সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী

১৪

গাজার নারীদের ধর্ষণের স্বীকারোক্তি ইসরায়েলি সেনার

১৫

জামায়াত ৪০ ভোটে পাস করায় বিএনপি নেতাকে পেটালেন কৃষকদল নেতা

১৬

ফুল ছিঁড়তে নিষেধ করায় ১০ শতক জমির সূর্যমুখী গাছ কেটে দিল দূর্বৃত্তরা

১৭

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২

১৮

সাকিবের ফেরার প্রক্রিয়া শুরু হচ্ছে আজ

১৯

স্বেচ্ছাসেবক দলের নেতার নেতৃত্বে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর এক সমর্থককে পিটিয়ে হত্যার অভিযোগ

২০