Saifullah Shikder
১১ জুলাই ২০২৫, ৬:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪৩ জন

জামায়াত কোনো চাঁদাবাজ-সন্ত্রাসীর সঙ্গে জোট করবে না: ড. মাসুদ

 

জামায়াতের নেতার বক্তব্য: ‘সৎ ও আদর্শ নেতৃত্বেই দেশের কল্যাণ সম্ভব’

 

জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, জামায়াত এমন কোনো জোটে যুক্ত হবে না যেখানে চাঁদাবাজ, সন্ত্রাসী কিংবা দখলবাজরা রয়েছে। তার ভাষায়, “জাতিকে একটি নিরাপদ, বাসযোগ্য এবং কল্যাণমুখী রাষ্ট্র উপহার দেওয়ার লক্ষ্যে সৎ, যোগ্য, দক্ষ ও আদর্শ নেতৃত্ব প্রতিষ্ঠার পথেই এগোচ্ছে জামায়াতে ইসলামী।”

 

শুক্রবার বিকেলে রাজধানীর ডেমরা অঞ্চলে আয়োজিত এক প্রচারাভিযান শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ড. মাসুদ বলেন, “যারা নিজ দলের নেতাকর্মীদেরও নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ, তারা রাষ্ট্র পরিচালনায়ও ব্যর্থ হবে—এটাই বাস্তবতা। যেখানে একজন নেতা আরেক নেতার কাছে, এক কর্মী আরেক কর্মীর কাছেও নিরাপদ নয়, সেখানে পুরো জাতির নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।”

 

তিনি আরও বলেন, “বর্তমান সময়ে সংঘটিত খুন-খারাবি, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলদারিত্বের ঘটনায় রাজনৈতিক দলগুলোকেই জাতির কাছে জবাবদিহি করতে হবে। দেশের জনগণ এসব অস্থিরতার জবাব আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমেই দেবে।”

 

সম্প্রতি রাজধানীর একটি হাসপাতালে সংঘটিত হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে ড. মাসুদ বলেন, “এ ঘটনায় দেখা গেছে, একটি রাজনৈতিক দলেরই দুটি গ্রুপের মধ্যে চাঁদা নিয়ে বিরোধে নৃশংস হামলা হয়, যা জাতিকে হতবাক করেছে। এসব ঘটনা দেশজুড়ে ভয়ের পরিবেশ সৃষ্টি করছে।”

 

সভায় সভাপতিত্ব করেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ডেমরা জোন পরিচালক অধ্যাপক মোকাররম হোসাইন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগরীর সহকারী সেক্রেটারি ও ঢাকা-৫ আসনের প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন। স্থানীয় নেতারাও সভায় বক্তব্য প্রদান করেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

ডিসি মাসুদের শাস্তি দাবিতে শাহবাগ থানার সামনে কর্মসূচির ঘোষণা

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ শিশু ফাইজা জানে না বাবা-মা-বোনদের মৃত্যুর খবর

সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিরোধী অভিযান: বাংলানিউজের সাংবাদিকসহ বেশ কয়েকজনের ওপর পুলিশের অতর্কিত হামলা!

মসজিদের ভেতরেই ঝরল মুয়াজ্জিনের রক্ত: মাোনায় বিজিবির গুলিতে হাফেজ মাজিদুলের শাহাদাত

যুবলীগ-যুবদল-যুব বিভাগ মিলে বালু লুট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগপত্র জমা দিয়েছেন।

মসজিদে ঢুকে শিবিরের ইউনিয়ন সেক্রেটারির উপর বিএনপির হামলা।

বান্দরবানে পাহাড়ি বাগানে আগুন দিতে গিয়ে দগ্ধ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

১০

তারাবারির নামাজ শেষে মসজিদের সামনে ছাত্রদলকর্মী খুন

১১

ছাত্রদল নেতার বিরুদ্ধে ভাগনিকে ধর্ষণের প্রমাণ মিলেছে : ডিবি

১২

দুর্ঘটনায় ফুটফুটে শিশু সন্তান হারিয়েও চালককে ক্ষমা করে দিলেন দম্পতি

১৩

সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী

১৪

গাজার নারীদের ধর্ষণের স্বীকারোক্তি ইসরায়েলি সেনার

১৫

জামায়াত ৪০ ভোটে পাস করায় বিএনপি নেতাকে পেটালেন কৃষকদল নেতা

১৬

ফুল ছিঁড়তে নিষেধ করায় ১০ শতক জমির সূর্যমুখী গাছ কেটে দিল দূর্বৃত্তরা

১৭

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২

১৮

সাকিবের ফেরার প্রক্রিয়া শুরু হচ্ছে আজ

১৯

স্বেচ্ছাসেবক দলের নেতার নেতৃত্বে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর এক সমর্থককে পিটিয়ে হত্যার অভিযোগ

২০