Saifullah Shikder
১২ জুলাই ২০২৫, ৩:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮৮ জন

আলোচিত হত্যাকাণ্ড নিয়ে শায়েখ আহমাদুল্লাহর বিস্ফোরক মন্তব্য

 

 

মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে যুবককে পাথর মেরে হত্যার ঘটনায় কিসাস প্রসঙ্গে শায়খ আহমাদুল্লাহর মন্তব্য নিয়ে আমার মতামত

 

সম্প্রতি রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকের সামনে জনসমক্ষে মোহাম্মদ সোহাগ নামে এক ব্যবসায়ী যুবককে নির্মমভাবে পাথর দিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি সমগ্র জাতিকে স্তব্ধ করে দিয়েছে। এই অমানবিক হত্যাকাণ্ড নিয়ে দেশের খ্যাতিমান ইসলামি চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহ ফেসবুকে একটি মন্তব্য করেছেন যা বর্তমান সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

 

তিনি বলেন, “কিসাসই এসব কসাইয়ের সমাধান।” তার ব্যাখ্যায় তিনি স্পষ্ট করেন, কিসাস অর্থ হচ্ছে সমান শাস্তি—যেভাবে অপরাধ সংঘটিত হয়েছে, ঠিক সেইভাবে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।

 

শায়খ আহমাদুল্লাহর এই মন্তব্য শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয়, সামাজিক বাস্তবতার প্রতিফলনও বটে। যখন মানুষ আইনের শাসনের প্রতি আস্থা হারাতে শুরু করে, তখন তারা কুরআনের নির্দেশনার গভীরতা বুঝতে পারে। তিনি যথার্থই বলেছেন—এমন নৃশংস হত্যাকাণ্ডের বিচার যদি দুই মাসের মধ্যেই শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়, তাহলে অপরাধ প্রবণতা অনেকটাই কমে আসবে।

 

দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে বিচার প্রক্রিয়া অনেক দীর্ঘ, যেখানে বছরের পর বছর মামলার রায় আসে না। আর এই দীর্ঘসূত্রতার মধ্যেই অনেক অপরাধী আইনের ফাঁক গলে বেরিয়ে যায়। ফলে সমাজে অপরাধীদের সাহস বাড়ে, এবং নিরীহ মানুষ হত্যার শিকার হতে থাকে।

 

এই প্রেক্ষাপটে শায়খ আহমাদুল্লাহর “কিসাস” সংক্রান্ত বক্তব্য সময়োপযোগী ও বাস্তবসম্মত মনে করি। ইসলামের এই বিচারনীতি শুধু প্রতিশোধ নয়, বরং সমাজে ন্যায় ও শৃঙ্খলা প্রতিষ্ঠার একটি কার্যকর ব্যবস্থা।

 

 

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

ডিসি মাসুদের শাস্তি দাবিতে শাহবাগ থানার সামনে কর্মসূচির ঘোষণা

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ শিশু ফাইজা জানে না বাবা-মা-বোনদের মৃত্যুর খবর

সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিরোধী অভিযান: বাংলানিউজের সাংবাদিকসহ বেশ কয়েকজনের ওপর পুলিশের অতর্কিত হামলা!

মসজিদের ভেতরেই ঝরল মুয়াজ্জিনের রক্ত: মাোনায় বিজিবির গুলিতে হাফেজ মাজিদুলের শাহাদাত

যুবলীগ-যুবদল-যুব বিভাগ মিলে বালু লুট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগপত্র জমা দিয়েছেন।

মসজিদে ঢুকে শিবিরের ইউনিয়ন সেক্রেটারির উপর বিএনপির হামলা।

বান্দরবানে পাহাড়ি বাগানে আগুন দিতে গিয়ে দগ্ধ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

১০

তারাবারির নামাজ শেষে মসজিদের সামনে ছাত্রদলকর্মী খুন

১১

ছাত্রদল নেতার বিরুদ্ধে ভাগনিকে ধর্ষণের প্রমাণ মিলেছে : ডিবি

১২

দুর্ঘটনায় ফুটফুটে শিশু সন্তান হারিয়েও চালককে ক্ষমা করে দিলেন দম্পতি

১৩

সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী

১৪

গাজার নারীদের ধর্ষণের স্বীকারোক্তি ইসরায়েলি সেনার

১৫

জামায়াত ৪০ ভোটে পাস করায় বিএনপি নেতাকে পেটালেন কৃষকদল নেতা

১৬

ফুল ছিঁড়তে নিষেধ করায় ১০ শতক জমির সূর্যমুখী গাছ কেটে দিল দূর্বৃত্তরা

১৭

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২

১৮

সাকিবের ফেরার প্রক্রিয়া শুরু হচ্ছে আজ

১৯

স্বেচ্ছাসেবক দলের নেতার নেতৃত্বে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর এক সমর্থককে পিটিয়ে হত্যার অভিযোগ

২০