Saifullah Shikder
১৬ জুলাই ২০২৫, ৬:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩২ জন

এনসিপির পদযাত্রা গোপালগঞ্জে, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে চলছে ব্যাপক প্রস্তুতি। মঞ্চ এলাকায় সতর্ক অবস্থানে আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপ্রীতিকর ঘটনা এড়াতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ।

 

বুধবার পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে বেলা ১১টার দিকে বক্তব্য দেওয়ার কথা ছিলো এনসিপির কেন্দ্রীয় নেতাদের।

 

 

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান  বলেন—এনসিপির কর্মসূচি ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ৬ শতাধিক সদস্য মোতায়েন রয়েছে। সেনাবাহিনীর সদস্যরাও মাঠে কাজ করছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সজাগ রয়েছি।

 

 

দলীয় সূত্র জানায়, দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, কেন্দ্রীয় নেতা সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা, নাহিদা সারোয়ার নিভা প্রমুখ গোপালগঞ্জে উপস্থিত হওয়ার কথা রয়েছে। সেখানে তারা স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় ও সভায় বক্তব্য রাখবেন।

 

এদিকে তাদের এ আগমনকে কেন্দ্র করে অন্তত ১০ হাজার লোকের সমাগমের আশা করছে জেলার নেতাকর্মীরা। পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন রাখা হয়েছে অতিরিক্ত পুলিশ।

 

গোপালগঞ্জ জাতীয় নাগরিক পার্টির যুগ্ম-সমন্বয়কারী শাকিল মিয়া বলেন—কেন্দ্রীয় নেতাদের গোপালগঞ্জ আসাকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই। সুন্দর পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন করে তারা মাদারীপুরে রওনা করবেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

ডিসি মাসুদের শাস্তি দাবিতে শাহবাগ থানার সামনে কর্মসূচির ঘোষণা

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ শিশু ফাইজা জানে না বাবা-মা-বোনদের মৃত্যুর খবর

সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিরোধী অভিযান: বাংলানিউজের সাংবাদিকসহ বেশ কয়েকজনের ওপর পুলিশের অতর্কিত হামলা!

মসজিদের ভেতরেই ঝরল মুয়াজ্জিনের রক্ত: মাোনায় বিজিবির গুলিতে হাফেজ মাজিদুলের শাহাদাত

যুবলীগ-যুবদল-যুব বিভাগ মিলে বালু লুট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগপত্র জমা দিয়েছেন।

মসজিদে ঢুকে শিবিরের ইউনিয়ন সেক্রেটারির উপর বিএনপির হামলা।

বান্দরবানে পাহাড়ি বাগানে আগুন দিতে গিয়ে দগ্ধ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

১০

তারাবারির নামাজ শেষে মসজিদের সামনে ছাত্রদলকর্মী খুন

১১

ছাত্রদল নেতার বিরুদ্ধে ভাগনিকে ধর্ষণের প্রমাণ মিলেছে : ডিবি

১২

দুর্ঘটনায় ফুটফুটে শিশু সন্তান হারিয়েও চালককে ক্ষমা করে দিলেন দম্পতি

১৩

সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী

১৪

গাজার নারীদের ধর্ষণের স্বীকারোক্তি ইসরায়েলি সেনার

১৫

জামায়াত ৪০ ভোটে পাস করায় বিএনপি নেতাকে পেটালেন কৃষকদল নেতা

১৬

ফুল ছিঁড়তে নিষেধ করায় ১০ শতক জমির সূর্যমুখী গাছ কেটে দিল দূর্বৃত্তরা

১৭

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২

১৮

সাকিবের ফেরার প্রক্রিয়া শুরু হচ্ছে আজ

১৯

স্বেচ্ছাসেবক দলের নেতার নেতৃত্বে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর এক সমর্থককে পিটিয়ে হত্যার অভিযোগ

২০