জুরাইনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলের প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার
ঢাকার শ্যামপুর থানাধীন জুরাইন এলাকায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠনের মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে শ্যামপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো—আরিয়ান সৈকত (২১), মো. ওমর (২০) এবং ইয়ামিন হোসেন তরুণ (২০)।
শ্যামপুর থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ (বৃহস্পতিবার) সকাল ৬টা ১০ মিনিটে জুরাইন খন্দকার রোডে অবস্থিত মাশআল্লাহ হোটেলের সামনে ৫-৬ জন ব্যক্তি সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে শ্যামপুর থানার রাত্রিকালীন টিম তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে
মন্তব্য করুন