Saifullah Shikder
২৮ জুলাই ২০২৫, ১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২৯ জন

একই দিনে শহীদ মিনারে সমাবেশ করতে চায় এনসিপি-ছাত্রদল

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে সমাবেশ করবে ছাত্রদল। এদিন একই স্থানে সমাবেশ করতে চায় জাতীয় নাগরিক পার্টি- এনসিপিও।

 

সোমবার সমাবেশের প্রস্তুতি পর্যবেক্ষণ শেষে বিকেল ৫টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে ছাত্রদল। সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এনসিপির আবেদনের বিষয়টি বিবেচনা করার কথা বলেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

 

 

তিনি বলেন, আমরা জুলাই আগস্ট কর্মসূচি যখন প্রণয়ন করি সেই সূচনালগ্ন থেকেই ৩ আগস্ট এই কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করার জন্য মনস্থির করি। জুন মাসেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে শহীদ মিনারে প্রোগ্রামের অনুমতি পাই। কিন্তু পরবর্তীতে জুলাইতে এনসিপি কেন্দ্রীয় নেতাকর্মীরা বলছে তারা এখানে সমাবেশ করতে চায়।

 

ছাত্রদল সভাপতি বলেন, আমরা আগে থেকেই শহীদ মিনারে সমাবেশের অনুমতি নিয়ে রেখেছি। এটা জানতে পেরে এনসিপির শীর্ষ নেতারা আমাদের সাথে যোগাযোগ করেছেন। তারা আবেদন করেছেন যে তারা যেন এখানে সমাবেশটা করতে পারে। তারা মিটিং করার জন্য বারবার কল দিয়েছেন। এমনকি আজকেও কল দিয়েছে। বিএনপির শীর্ষ নেতাদের সাথেও তারা যোগাযোগ করেছেন।

 

তিনি বলেন, আমরা শহীদ মিনার নিয়েছি এ কারণে যে সমাবেশে হাজার হাজার ছাত্রদল নেতাকর্মীরা আসবেন। শহীদ মিনার ছাড়া অন্য কোথাও সমাবেশ করলে রাস্তা ব্লকে জনদুর্ভোগ হতে পারে। আমরা সেটা চাই না। তবে এখন যেহেতু তারা বারবার আবেদন করছে আমরা বিষয়টি ভেবে দেখবো। ছাত্রদল যেহেতু প্রতিহিংসার রাজনীতি করে না তাই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় কমিটি আজ রাতে মিটিং করে একটি সিদ্ধান্তে আসবে। এখন পর্যন্ত আমাদের ভেন্যু শহীদ মিনারই।

 

সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, “আমরা ১ জুলাই থেকে মাসব্যাপী বৃহৎ কর্মসূচির অংশ হিসেবে ৩ আগস্ট সমাবেশের সিদ্ধান্ত নিয়েছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে পূর্বেই অনুমতি নেওয়া হয়। কিন্তু হঠাৎ জানতে পারি- একই দিনে শহীদ মিনারে নতুন রাজনৈতিক দল এনসিপিও সমাবেশ করতে চায়।”

 

তিনি অভিযোগ করে বলেন, “ছাত্রদলের পূর্বনির্ধারিত কর্মসূচির দিন ও স্থানে অন্য একটি দলকে অনুমতির চেষ্টা করা হলে, সেটি শুধু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্ম দেবে না, বরং প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠবে।”

 

নাছির আরও জানান, সমাবেশ বাতিল বা স্থান পরিবর্তনের বিষয়ে ছাত্রদল এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি এবং কারো সঙ্গে কোনো আলোচনা বা সমঝোতা হয়নি।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, “ছাত্রদল ২২ জুন সমাবেশের অনুমতি পেয়েছিল ঠিকই, কিন্তু একই সময়ে ও একই স্থানে দুটি পৃথক রাজনৈতিক সংগঠনকে অনুমতি দেওয়া সম্ভব নয়। উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে।”

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

ডিসি মাসুদের শাস্তি দাবিতে শাহবাগ থানার সামনে কর্মসূচির ঘোষণা

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ শিশু ফাইজা জানে না বাবা-মা-বোনদের মৃত্যুর খবর

সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিরোধী অভিযান: বাংলানিউজের সাংবাদিকসহ বেশ কয়েকজনের ওপর পুলিশের অতর্কিত হামলা!

মসজিদের ভেতরেই ঝরল মুয়াজ্জিনের রক্ত: মাোনায় বিজিবির গুলিতে হাফেজ মাজিদুলের শাহাদাত

যুবলীগ-যুবদল-যুব বিভাগ মিলে বালু লুট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগপত্র জমা দিয়েছেন।

মসজিদে ঢুকে শিবিরের ইউনিয়ন সেক্রেটারির উপর বিএনপির হামলা।

বান্দরবানে পাহাড়ি বাগানে আগুন দিতে গিয়ে দগ্ধ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

১০

তারাবারির নামাজ শেষে মসজিদের সামনে ছাত্রদলকর্মী খুন

১১

ছাত্রদল নেতার বিরুদ্ধে ভাগনিকে ধর্ষণের প্রমাণ মিলেছে : ডিবি

১২

দুর্ঘটনায় ফুটফুটে শিশু সন্তান হারিয়েও চালককে ক্ষমা করে দিলেন দম্পতি

১৩

সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী

১৪

গাজার নারীদের ধর্ষণের স্বীকারোক্তি ইসরায়েলি সেনার

১৫

জামায়াত ৪০ ভোটে পাস করায় বিএনপি নেতাকে পেটালেন কৃষকদল নেতা

১৬

ফুল ছিঁড়তে নিষেধ করায় ১০ শতক জমির সূর্যমুখী গাছ কেটে দিল দূর্বৃত্তরা

১৭

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২

১৮

সাকিবের ফেরার প্রক্রিয়া শুরু হচ্ছে আজ

১৯

স্বেচ্ছাসেবক দলের নেতার নেতৃত্বে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর এক সমর্থককে পিটিয়ে হত্যার অভিযোগ

২০