Saifullah Shikder
৩১ জুলাই ২০২৫, ৪:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩২ জন

আমার স্ত্রী পুতিনকে পছন্দ করেন: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘পছন্দ’ করেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (৩০ জুলাই) ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ট্রাম্প বলেন, মেলানিয়া পুতিনকে পছন্দ করেন। যতবার (পুতিনের সঙ্গে) আমাদের সাক্ষাৎ হয়েছে, পুতিনের সঙ্গে চমৎকারভাবে মানিয়ে নিয়েছেন তিনি।

তবে সম্প্রতি পুতিনের সঙ্গে তার ফোনালাপের পর মেলানিয়া বলেছিলেন, দুঃখের বিষয়, তারা আবারও কিয়েভে বোমা ফেলেছে।

চলমান যুদ্ধ নিয়ে হতাশা প্রকাশ করে ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনকে শান্তিচুক্তির জন্য আগের ৫০ দিনের সময়সীমা কমিয়ে ১০ দিনে নিয়ে এসেছেন। তিনি হুমকি দিয়েছেন, এই সময়ের মধ্যে চুক্তি না হলে রাশিয়ার বাণিজ্যিক অংশীদারদের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তবে রুশ কর্মকর্তারা ট্রাম্পের এই আলটিমেটাম প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন, আলোচনায় বসতে হলে সংঘাতের মূল কারণগুলো নিয়ে কথা বলতে হবে।

 

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেন যুদ্ধ নিয়ে মেলানিয়া ট্রাম্পের ভূমিকা হয়তো অনেকেই উপেক্ষা করছেন। তার শৈশব কেটেছে সোভিয়েত যুগের স্লোভেনিয়ায়—যা বর্তমানে কিয়েভের ঘনিষ্ঠ মিত্র। এই পটভূমিই ইউক্রেন সংঘাত বন্ধে তার গভীর আগ্রহের কারণ হতে পারে।

 

মার্কিন কংগ্রেস সদস্য ডন বেকন এক সাক্ষাৎকারে বলেন, ট্রাম্পের অবস্থান ইউক্রেন নিয়ে স্পষ্টভাবেই পরিবর্তিত হয়েছে।

 

তিনি আরও যোগ করেন, আমি অবাক হবো না যদি মেলানিয়া এই পরিবর্তনে নিঃশব্দে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকেন।

 

 

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

ডিসি মাসুদের শাস্তি দাবিতে শাহবাগ থানার সামনে কর্মসূচির ঘোষণা

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ শিশু ফাইজা জানে না বাবা-মা-বোনদের মৃত্যুর খবর

সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিরোধী অভিযান: বাংলানিউজের সাংবাদিকসহ বেশ কয়েকজনের ওপর পুলিশের অতর্কিত হামলা!

মসজিদের ভেতরেই ঝরল মুয়াজ্জিনের রক্ত: মাোনায় বিজিবির গুলিতে হাফেজ মাজিদুলের শাহাদাত

যুবলীগ-যুবদল-যুব বিভাগ মিলে বালু লুট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগপত্র জমা দিয়েছেন।

মসজিদে ঢুকে শিবিরের ইউনিয়ন সেক্রেটারির উপর বিএনপির হামলা।

বান্দরবানে পাহাড়ি বাগানে আগুন দিতে গিয়ে দগ্ধ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

১০

তারাবারির নামাজ শেষে মসজিদের সামনে ছাত্রদলকর্মী খুন

১১

ছাত্রদল নেতার বিরুদ্ধে ভাগনিকে ধর্ষণের প্রমাণ মিলেছে : ডিবি

১২

দুর্ঘটনায় ফুটফুটে শিশু সন্তান হারিয়েও চালককে ক্ষমা করে দিলেন দম্পতি

১৩

সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী

১৪

গাজার নারীদের ধর্ষণের স্বীকারোক্তি ইসরায়েলি সেনার

১৫

জামায়াত ৪০ ভোটে পাস করায় বিএনপি নেতাকে পেটালেন কৃষকদল নেতা

১৬

ফুল ছিঁড়তে নিষেধ করায় ১০ শতক জমির সূর্যমুখী গাছ কেটে দিল দূর্বৃত্তরা

১৭

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২

১৮

সাকিবের ফেরার প্রক্রিয়া শুরু হচ্ছে আজ

১৯

স্বেচ্ছাসেবক দলের নেতার নেতৃত্বে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর এক সমর্থককে পিটিয়ে হত্যার অভিযোগ

২০