হোমবাংলাদেশজাতীয়রাজনীতিআন্তর্জাতিকরাজধানীঅর্থনীতিখেলাধুলাবিনোদনআইন ও বিচারধর্মবিজ্ঞান-প্রযুক্তিফিচারশিক্ষাস্বাস্থ্যআজব খবরপ্রবাসমিডিয়া
search
person
reorder
শিরোনাম
double_arrowএখন আমাদের প্রধান কাজ হলো সুষ্ঠু নির্বাচন করা : প্রধান উপদেষ্টা
double_arrow৭ বছর পর চীনে যাচ্ছেন মোদি, বৈঠক হতে পারে পুতিনের সঙ্গেও
double_arrowবিজিবির উপর চোরাকারবারীদের হামলা, ২ কোটি টাকার গরু-মহিষ আটক
double_arrowরাজনীতি নিয়ে ‘একান্তে চিন্তাভাবনা করতে’ কক্সবাজারে গিয়েছিলাম
double_arrowফিফা র্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ নারী দল
গোসলে গিয়ে নিখোঁজ কিশোরী, ১০ দিন মিলল সাবেক স্বামীর বাসায়
আপডেট: August 2, 2025 |
বাংলাদেশ
dsds
print news
কুষ্টিয়ার কুমারখালীর মরা কালিগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছিল কিশোরী সোহানা খাতুন (১৮)। ১০ দিন ধরে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। তবে গত বুধবার রাতে সোহানা নিজেই মাকে ফোন করে জানায়, সে বর্তমানে গাজীপুরে তার প্রাক্তন স্বামীর কাছে আছে।
নিখোঁজ কিশোরী সোহানা খাতুনের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রাম কারিগর পাড়ায়। তার বাবা গোলাম মওলা ও মা শিরিনা খাতুন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাতে হঠাৎ সোহানা তার মায়ের ফোনে কল দিয়ে জানায়, সে ঢাকার গাজীপুরে তার প্রাক্তন স্বামীর কাছে রয়েছে। প্রায় দেড় বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর ওই স্বামী গোপনে আরেকটি বিয়ে করেন।
এর আগে গত ২০ জুলাই দুপুর ২টার দিকে মরা কালিগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন সোহানা। এরপর থেকে পরিবার, স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল মিলে নদীতে তল্লাশি শুরু করে। ফায়ার সার্ভিসের পাশাপাশি খুলনা ডুবুরি দলও দুইদিন ধরে তল্লাশি চালায়।
এলাকাবাসীর ধারণা- সোহানা হয়তো নদীতে ডুবে গেছে। ঘটনার সময় নদীর পাশে থাকা একজন নারী জানান, সোহানাকে গামলা নিয়ে নদীর পাড়ে দেখা গেলেও পরে তাকে আর দেখা যায়নি।
এ বিষয়ে কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, শুরুতে পরিবারের লোকজন জানিয়েছিল, নদীতে গোসলে গিয়ে নিখোঁজ হয়েছে সোহানা। গতকাল আবার তার বাবা জানিয়েছে, মেয়ে গাজীপুরে প্রাক্তন স্বামীর কাছে আছে।
মন্তব্য করুন