মোসলেম মোহাম্মদ
৩০ জুন ২০২৫, ৮:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১০ জন

আদালতের আদেশে রিমান্ডে সাবিনা ও মুরাদ, হত্যা মামলায় গ্রেপ্তার মমতাজ ও জাহাঙ্গীর

রাজধানীতে দায়ের করা দুটি পৃথক মামলায় সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন এবং আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদকে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। একই দিনে পৃথক দুটি হত্যা মামলায় সাবেক এমপি মমতাজ বেগম ও সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (৩০ জুন) ঢাকা মহানগর হাকিম আদালতে পুলিশ তাদের রিমান্ড ও গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

ধানমন্ডি থানায় কিশোর মোতালিব হত্যা মামলায় শাহে আলম মুরাদকে একদিনের রিমান্ডে পাঠানো হয়েছে। পুলিশের সাত দিনের আবেদন থাকলেও আদালত শুনানি শেষে এক দিনের অনুমতি দেন।

অন্যদিকে, সন্ত্রাসবিরোধী আইনে শেরেবাংলা নগর থানায় দায়ের করা মামলায় সাবিনা আক্তার তুহিনকে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়। আদালতে দুই পক্ষের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

এছাড়া, কোতোয়ালি থানার একটি হত্যা মামলায় মমতাজ বেগম এবং ধানমন্ডি থানার আরেকটি হত্যা মামলায় জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এদিন সকালে চার আসামিকেই কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

ডিসি মাসুদের শাস্তি দাবিতে শাহবাগ থানার সামনে কর্মসূচির ঘোষণা

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ শিশু ফাইজা জানে না বাবা-মা-বোনদের মৃত্যুর খবর

সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিরোধী অভিযান: বাংলানিউজের সাংবাদিকসহ বেশ কয়েকজনের ওপর পুলিশের অতর্কিত হামলা!

মসজিদের ভেতরেই ঝরল মুয়াজ্জিনের রক্ত: মাোনায় বিজিবির গুলিতে হাফেজ মাজিদুলের শাহাদাত

যুবলীগ-যুবদল-যুব বিভাগ মিলে বালু লুট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগপত্র জমা দিয়েছেন।

মসজিদে ঢুকে শিবিরের ইউনিয়ন সেক্রেটারির উপর বিএনপির হামলা।

বান্দরবানে পাহাড়ি বাগানে আগুন দিতে গিয়ে দগ্ধ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

১০

তারাবারির নামাজ শেষে মসজিদের সামনে ছাত্রদলকর্মী খুন

১১

ছাত্রদল নেতার বিরুদ্ধে ভাগনিকে ধর্ষণের প্রমাণ মিলেছে : ডিবি

১২

দুর্ঘটনায় ফুটফুটে শিশু সন্তান হারিয়েও চালককে ক্ষমা করে দিলেন দম্পতি

১৩

সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী

১৪

গাজার নারীদের ধর্ষণের স্বীকারোক্তি ইসরায়েলি সেনার

১৫

জামায়াত ৪০ ভোটে পাস করায় বিএনপি নেতাকে পেটালেন কৃষকদল নেতা

১৬

ফুল ছিঁড়তে নিষেধ করায় ১০ শতক জমির সূর্যমুখী গাছ কেটে দিল দূর্বৃত্তরা

১৭

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২

১৮

সাকিবের ফেরার প্রক্রিয়া শুরু হচ্ছে আজ

১৯

স্বেচ্ছাসেবক দলের নেতার নেতৃত্বে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর এক সমর্থককে পিটিয়ে হত্যার অভিযোগ

২০