Saifullah Shikder
৮ ফেব্রুয়ারী ২০২৬, ৪:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯ জন

‘ডা:’ পদবি নিয়ে অপপ্রচার পরিকল্পিত ষড়যন্ত্র—ডা. ফখরুদ্দিন মানিক

‘ডা:’ পদবি ব্যবহার নিয়ে মিথ্যা অপপ্রচার ও সম্মানহানির অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ডা. ফখরুদ্দিন মানিক। এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।

পোস্টে ডা. ফখরুদ্দিন মানিক বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ বা কারণ দর্শানোর নোটিশ দেওয়া মানেই অভিযোগ প্রমাণিত—এমনটি নয়। অনেক সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে ও যাচাই করতে শোকজ করে থাকে এবং শুনানির মাধ্যমে এর নিষ্পত্তি হয়ে থাকে।

তিনি আরও বলেন, ‘ডা:’ পদবি ব্যবহার নিয়ে যে অর্থে মিথ্যাচার ও অপপ্রচার চালানো হচ্ছে, বিষয়টি একটি সেটেল্ড ইস্যু। নিজের বিজয়ের সম্ভাবনায় ভীতসন্ত্রস্ত হয়ে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে ষড়যন্ত্র ও কুটকৌশলের আশ্রয় নিয়েছে বলেও তিনি অভিযোগ করেন। ইনশাল্লাহ, খুব শিগগিরই এসব অপচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ডা. ফখরুদ্দিন মানিক জানান, তিনি বি.এইচ.এম.এস (Bachelor of Homeopathic Medicine & Surgery) ডিগ্রিধারী। এটি ৫ বছর মেয়াদি গ্রাজুয়েশন কোর্স এবং ১ বছর বাধ্যতামূলক ইন্টার্নশীপসহ সম্পন্ন করতে হয়। হোমিওপ্যাথিক গ্রাজুয়েশন ডিগ্রি অর্জনের পর নামের আগে ডাক্তার (ডা:) পদবি ব্যবহার করা আইন দ্বারা স্বীকৃত।

তার ভাষ্যমতে, হোমিওপ্যাথিক গ্রাজুয়েশন ডিগ্রি প্রদান করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টি, যার অধীভুক্ত এমবিবিএস ও বিডিএস কোর্সসমূহও রয়েছে। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভর্তি সার্কুলার অনুযায়ী, দেশের একমাত্র সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ (ঢাকার মিরপুর–১৪)-এ এই শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ হোমিওপ্যাথিক শিক্ষা ও চিকিৎসা কাউন্সিল আইন–২০২৩ অনুযায়ী ‘ডা:’ পদবি স্বীকৃত, যা জাতীয় সংসদে পাস হয়ে গেজেট আকারে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দায়ের করা মামলার কার্যক্রম বর্তমানে স্থগিত রয়েছে বলেও তিনি দাবি করেন।

এছাড়া তিনি জানান, হলফনামার মাধ্যমে তার শিক্ষাগত সনদ ও রেজিস্ট্রেশন নম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাখিল করা হয়েছে, যেখানে পেশা হিসেবে চিকিৎসক উল্লেখ রয়েছে।

ডা. ফখরুদ্দিন মানিক বলেন, এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র ইতোমধ্যে সংযুক্ত করা হয়েছে এবং অযথা হয়রানি, মিথ্যা অপপ্রচার ও সম্মানহানির ঘটনায় উচ্চ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবলীগ-যুবদল-যুব বিভাগ মিলে বালু লুট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগপত্র জমা দিয়েছেন।

মসজিদে ঢুকে শিবিরের ইউনিয়ন সেক্রেটারির উপর বিএনপির হামলা।

বান্দরবানে পাহাড়ি বাগানে আগুন দিতে গিয়ে দগ্ধ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

তারাবারির নামাজ শেষে মসজিদের সামনে ছাত্রদলকর্মী খুন

ছাত্রদল নেতার বিরুদ্ধে ভাগনিকে ধর্ষণের প্রমাণ মিলেছে : ডিবি

দুর্ঘটনায় ফুটফুটে শিশু সন্তান হারিয়েও চালককে ক্ষমা করে দিলেন দম্পতি

সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী

গাজার নারীদের ধর্ষণের স্বীকারোক্তি ইসরায়েলি সেনার

জামায়াত ৪০ ভোটে পাস করায় বিএনপি নেতাকে পেটালেন কৃষকদল নেতা

১০

ফুল ছিঁড়তে নিষেধ করায় ১০ শতক জমির সূর্যমুখী গাছ কেটে দিল দূর্বৃত্তরা

১১

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২

১২

সাকিবের ফেরার প্রক্রিয়া শুরু হচ্ছে আজ

১৩

স্বেচ্ছাসেবক দলের নেতার নেতৃত্বে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর এক সমর্থককে পিটিয়ে হত্যার অভিযোগ

১৪

‘ডা:’ পদবি নিয়ে অপপ্রচার পরিকল্পিত ষড়যন্ত্র—ডা. ফখরুদ্দিন মানিক

১৫

শেরপুর – ৩ আসনের জামায়াত প্রার্থীর ইন্তেকাল

১৬

বুড়িগঙ্গার পানি খান তবুও মাদক সেবন করবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৭

হাদির জিন্দাবাদ’র শিল্পী আবু উবায়দার সব ধরনের নাশিদ অনুষ্ঠান স্থগিতের ঘোষণা

১৮

ভাঙছে তাহসান খানের সংসার

১৯

হাসনাতের মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর

২০