Saifullah Shikder
১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৬:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৫ জন

গাজার নারীদের ধর্ষণের স্বীকারোক্তি ইসরায়েলি সেনার

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে অনলাইনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভিডিওতে এক ইসরায়েলি সেনা সদস্যকে প্রকাশ্যে গাজা উপত্যকায় হত্যা-ধর্ষণের মতো নৃশংস অপরাধের কথা স্বীকার করতে দেখা যায়

শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে মার্কিন ইউটিউবার জেফ ডেভিডসনের সঙ্গে একটি লাইভে অংশ নেন ওই ইসরায়েলি সেনা। তিনি বলেন, ‘আমরা শুধু হত্যা করি না, আমরা ধর্ষণও করি।’ গাজায় নারী ও শিশুদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর অপরাধমূলক কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি এই মন্তব্য করেন।

 

সম্প্রতি প্রকাশিত ওই লাইভ আলাপচারিতায় ডেভিডসন প্রথমে সেনার পরিচয় ও সামরিক সংশ্লিষ্টতা সম্পর্কে জানতে চান। জবাবে ওই ব্যক্তি নিজেকে ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) সদস্য বলে দাবি করেন এবং জানান, তিনি গাজার ভেতর থেকে সম্প্রচার করছেন।

 

ডেভিডসন জিজ্ঞেস করেন, ‘তোমরাই কি সব গুঁড়িয়ে দিয়েছ?’ জবাবে সেনা বলেন, ‘হ্যাঁ।’

 

আলোচনার এক পর্যায়ে সেনাটি শিশুদের ওপর হামলার যৌক্তিকতা প্রমাণের চেষ্টা করেন। তিনি একটি অস্ত্রধারী শিশুর ছবি দেখিয়ে দাবি করেন, সেটি তিনি ধ্বংসস্তূপে পরিণত একটি বাড়িতে পেয়েছেন।

 

ডেভিডসন তার এ দাবি প্রত্যাখ্যান করে বলেন, আগ্রাসী সামরিক বাহিনীর বিরুদ্ধে আত্মরক্ষার চেষ্টা কোনো শিশুকে হত্যা বা আক্রমণের ন্যায্যতা দিতে পারে না। গাজায় সৃষ্ট ভয়াবহ পরিস্থিতির জন্য ইসরায়েলি শাসনকেই দায়ী করেন তিনি।

 

 

পরিস্থিতি আরও চাঞ্চল্যকর মোড় নেয় যখন সেনাটি বলেন, তারা নারী ও শিশুদের হত্যা করেছে । একইসাথে তাদের ধর্ষণ করার কথাও উল্লেখ করে।

 

 

মানবাধিকার সংস্থাগুলো ভিডিওটিকে গাজার বেসামরিক জনগণের বিরুদ্ধে আইডিএফের গুরুতর যুদ্ধাপরাধের শক্ত প্রমাণ হিসেবে উল্লেখ করেছে। তাদের মতে, মার্কিন প্রশাসন ও পশ্চিমা মিত্রদের ধারাবাহিক সমর্থন এ ধরনের অপরাধের ক্ষেত্রে দায়মুক্তির সংস্কৃতি তৈরি করেছে।

 

 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ১০ অক্টোবর ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ৭২৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এই যুদ্ধবিরতির মাধ্যমে ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া দুই বছরব্যাপী যুদ্ধের অবসান ঘটে।

 

ফিলিস্তিনি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এ যুদ্ধে ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, ১ লাখ ৭১ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন এবং বেসামরিক অবকাঠামোর প্রায় ৯০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের পূর্বাভাস অনুযায়ী, পুনর্গঠনে ব্যয় হতে পারে প্রায় ৭০ বিলিয়ন মার্কিন ডলার

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় অন্তত ৬০১ ফিলিস্তিনি নিহত এবং আরও ১ হাজার ৬০০ জনের বেশি আহত হয়েছেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগপত্র জমা দিয়েছেন।

মসজিদে ঢুকে শিবিরের ইউনিয়ন সেক্রেটারির উপর বিএনপির হামলা।

বান্দরবানে পাহাড়ি বাগানে আগুন দিতে গিয়ে দগ্ধ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

তারাবারির নামাজ শেষে মসজিদের সামনে ছাত্রদলকর্মী খুন

ছাত্রদল নেতার বিরুদ্ধে ভাগনিকে ধর্ষণের প্রমাণ মিলেছে : ডিবি

দুর্ঘটনায় ফুটফুটে শিশু সন্তান হারিয়েও চালককে ক্ষমা করে দিলেন দম্পতি

সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী

গাজার নারীদের ধর্ষণের স্বীকারোক্তি ইসরায়েলি সেনার

জামায়াত ৪০ ভোটে পাস করায় বিএনপি নেতাকে পেটালেন কৃষকদল নেতা

ফুল ছিঁড়তে নিষেধ করায় ১০ শতক জমির সূর্যমুখী গাছ কেটে দিল দূর্বৃত্তরা

১০

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২

১১

সাকিবের ফেরার প্রক্রিয়া শুরু হচ্ছে আজ

১২

স্বেচ্ছাসেবক দলের নেতার নেতৃত্বে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর এক সমর্থককে পিটিয়ে হত্যার অভিযোগ

১৩

‘ডা:’ পদবি নিয়ে অপপ্রচার পরিকল্পিত ষড়যন্ত্র—ডা. ফখরুদ্দিন মানিক

১৪

শেরপুর – ৩ আসনের জামায়াত প্রার্থীর ইন্তেকাল

১৫

বুড়িগঙ্গার পানি খান তবুও মাদক সেবন করবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৬

হাদির জিন্দাবাদ’র শিল্পী আবু উবায়দার সব ধরনের নাশিদ অনুষ্ঠান স্থগিতের ঘোষণা

১৭

ভাঙছে তাহসান খানের সংসার

১৮

হাসনাতের মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর

১৯

বিএনপির কার্যালয়ে ভাঙচুর, খালের পানিতে নিক্ষেপ করলেন ধানের শীষে

২০