নামাজরত অবস্থায় মসজিদে ঢুকে বাউরিয়া ইউনিয়ন ছাত্রশিবিরের সেক্রেটারি মো. জিহাদকে টেনে বের করে হামলার অভিযোগ উঠেছে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, নির্দিষ্ট সময়ের নামাজ আদায় করছিলেন মো. জিহাদ। এ সময় একদল লোক মসজিদে প্রবেশ করে তাকে জোরপূর্বক বাইরে নিয়ে যায় এবং মারধর করে। হামলাটি রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় ছাত্রশিবির নেতাকর্মীরা।
তাদের অভিযোগ, হামলাকারীরা স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তবে এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পর আহত মো. জিহাদকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
মন্তব্য করুন