গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন তৎকালীন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার (১০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি নিজে থেকে রাজসাক্ষী হতে ইচ্ছা প্রকাশ করেন এবং আদালত তা মঞ্জুর করেন।
চার্জ গঠনের শুনানিতে ট্রাইব্যুনাল জানতে চায়, তিনি এসব অপরাধে দোষী কি না। জবাবে মামুন জানান, “আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। স্বতঃপ্রণোদিতভাবে এই মামলার রাজসাক্ষী হতে চাই।” এরপর ট্রাইব্যুনাল তাকে আলাদা নিরাপত্তা কক্ষে রাখার নির্দেশ দেয়।
এর আগে একই মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। বিচারপতি মো. গোলাম মোর্তোজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ চার্জ গঠন করেন।
মন্তব্য করুন