Alam
১০ জুলাই ২০২৫, ১:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৪ জন

জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগ নিয়ে একমত দলগুলো

প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতিদের মধ্য থেকে বাছাইয়ের বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে। তবে দুজনের মধ্যে একজন হবেন নাকি সর্বজ্যেষ্ঠ বিচারপতিকে নিয়োগ দিতে হবে—এ নিয়ে আলোচনা এখনো অব্যাহত রয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় দলগুলোর সম্মতি থাকলেও এর গঠন প্রক্রিয়ায় এখনো পূর্ণ ঐকমত্য হয়নি।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের উদ্যোগে দ্বিতীয় পর্যায়ের ১১তম দিনের বৈঠকে এ আলোচনা হয়। পরে দলগুলোর প্রতিনিধিরা গণমাধ্যমের সামনে বৈঠকের অগ্রগতি তুলে ধরেন।

ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেন, সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অক্ষুণ্ন রেখে রাষ্ট্রপতির দ্বারা আপিল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগে দলগুলো একমত। তবে কর্মে জ্যেষ্ঠ দুইজনের মধ্যে একজনকে নিয়োগ দেওয়ার বিষয়ে আলোচনা চলবে।

তিনি জানান, রাজনৈতিক দলগুলো চাইছে ভবিষ্যতের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেন বিতর্কিত না হয়। জরুরি অবস্থার বিধান যেন রাজনৈতিক অপব্যবহারের হাতিয়ার না হয়, সে ব্যাপারেও ঐকমত্য হয়েছে।

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধান বিচারপতি নিয়োগে সীমা নির্ধারণ হওয়া দরকার। আপিল বিভাগের জ্যেষ্ঠ দুইজনের মধ্য থেকে একজনকে নিয়োগের প্রস্তাবে বিএনপি সম্মত। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন রাখার বিষয়ে দলগুলো একমত।

গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকী বলেন, রাষ্ট্রের সব অঙ্গে ভারসাম্য বজায় রাখতে হবে। বিচার বিভাগের স্বতন্ত্রতা নিশ্চিত করতে হবে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হক বলেন, প্রধান বিচারপতি নিয়োগ রাজনৈতিক বিবেচনার বাইরে হতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে হবে।

কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা রুহিন হোসেন প্রিন্স বলেন, প্রধান বিচারপতির নিয়োগে নির্দিষ্ট নীতিমালা থাকা দরকার। অন্তর্বর্তী সরকারের পূর্বের নিয়োগগুলো যথাযথ হয়নি বলে তিনি অভিযোগ করেন।

এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে বিরোধী দলের সাথে পরামর্শ বাধ্যতামূলক হওয়া উচিত।

ড. আলী রীয়াজ জানান, দলগুলো আন্তরিকভাবে আলোচনা করছে। জুলাই মাসের মধ্যেই ঐকমত্য সনদ প্রস্তুত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইরানের পরিকল্পনায় হতবাক যুক্তরাষ্ট্র চীনা মুদ্রায় লেনদেন করলে হরমুজে চলতে পারবে জাহাজ!

ভোটের কালি কেন সহজে মুছে না: রয়েছে বিশেষ রাসায়নিকের ব্যবহার

দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

এখনও হাতে মেহেদী-পরনে বিয়ের শাড়ি, মিতুর শুধু প্রাণটাই নেই!

হাদির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া হয়

আই হ্যাভ আ প্ল্যান: ট্রাম্প

অতর্কিত হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলের ‘কলিজা ছিন্নভিন্ন’

ইসরাইলি হামলায় পূর্ব তেহরানে অন্তত ৪০ জন নিহত

১০

ছিনতাই হওয়া অটোরিকশার পেছনে দৌড়াচ্ছিল কিশোর চালক, ট্রাকচাপায় মৃত্যু

১১

মতপার্থক্য থাকলেও আ.লীগের বিরুদ্ধে একসঙ্গে লড়াই চলবে: হাসনাত আবদুল্লাহ

১২

মাদ্রাসায় অগ্নিকাণ্ড, তারাবির নামাজে থাকায় প্রাণে বাঁচল শতাধিক শিক্ষার্থী

১৩

চকরিয়ায় বালির গর্তের চোরাবালিতে তলিয়ে দুই কিশোরীর মর্মান্তিক মৃত্যু

১৪

চাঞ্চল্যকর তথ্য ফাঁস: পরকীয়া করতেন ইকরা, বিয়ে করেছিলেন অন্য কোথাও

১৫

পর্নোগ্রাফি মামলায় শিবির নেতা কারাগারে।

১৬

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

১৭

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

১৮

ডিসি মাসুদের শাস্তি দাবিতে শাহবাগ থানার সামনে কর্মসূচির ঘোষণা

১৯

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ শিশু ফাইজা জানে না বাবা-মা-বোনদের মৃত্যুর খবর

২০