Saifullah Shikder
৯ মার্চ ২০২৬, ৭:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৫ জন

চকরিয়ায় বালির গর্তের চোরাবালিতে তলিয়ে দুই কিশোরীর মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে শক্তিশালী ড্রেজার বসিয়ে অবৈধভাবে ভূ-গর্ভের বালু তোলার কারণে সৃষ্ট গর্তের চোরাবালিতে তলিয়ে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে দুই কিশোরী।

অকালে তাদেরকে হারিয়ে কান্নার রোল পড়েছে নদী তীরের দুই পরিবারে। এ সময় আরও দুইজন কিশোরী প্রাণে ফিরেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে চকরিয়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের হালকাকারাস্থ মৌলভীর চর গ্রামবেষ্টিত তীরবর্তী বেড়িবাঁধের কাছে মাতামুহুরী নদীতে এই ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই কিশোরীর বাড়ি মৌলভীর চর গ্রামেই। তারা হলো- ওই গ্রামের জামাল উদ্দিনের কন্যা মায়মুনা আক্তার (১৩) ও আবদুর রহিমের কন্যা ইফসা মণি (১১)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম।

তিনি জানান- সোমবার বিকেল তিনটার দিকে স্থানীয় সমবয়সী কয়েকজন কিশোরী মিলে মাতামুহুরী নদীতে গোসল করতে যায়। এ সময় মৌলভীর চরস্থ মাতামুহুরী নদীর ঘাট থেকে একটু পা বাড়াতেই হঠাত নদীগর্ভে তলিয়ে যায় কিশোরীর দল। এ সময় দুইজন সাতরিয়ে তীরে চলে আসতে পারলেও দুইজন নিখোঁজ থাকে।

পঞ্চাশোর্ধ প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান- দুই কিশোরী তলিয়ে যাওয়ার খবর পাওয়া মাত্রই তিনি ছুঁটে যান। এ সময় নদীর ওই স্থানে নামতেই বুঝতে পারেন, সেখানে বিশাল গর্তসহ সৃষ্ট চোরাবালিতে তলিয়ে রয়েছে দুই কিশোরী। এর পর তাদেরকে একে একে উদ্ধারের পর নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেছেন- গত একমাসের বেশিসময় ধরে রাজনৈতিকভাবে প্রভাবশালী একদল ব্যক্তি পৌরসভার হালকাকারা মৌলভীর চর এলাকায় শক্তিশালী ড্রেজার বসিয়ে মাতামুহুরী নদীর ভূ-গর্ভের বালু তোলায় নিয়োজিত রয়েছে। মূলত অবৈধভাবে ড্রেজারে বালু তুলে ফেলার কারণে সেখানে বিশালায়তনের গভীর গর্তের সৃষ্টি হয়েছে। আর সেখানে পরিণত হওয়া চোরাবালিতে আটকে গিয়ে এই দুই কিশোরীর মর্মান্তিকভাবে মৃত্যু হয়।

 

এ ব্যাপারে চকরিয়া থানার অপারেশন অফিসার ফরিদ উদ্দিন জানান- মাতামুহুরী নদীতে তলিয়ে গিয়ে দুইজন কিশোরীর মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইরানের পরিকল্পনায় হতবাক যুক্তরাষ্ট্র চীনা মুদ্রায় লেনদেন করলে হরমুজে চলতে পারবে জাহাজ!

ভোটের কালি কেন সহজে মুছে না: রয়েছে বিশেষ রাসায়নিকের ব্যবহার

দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

এখনও হাতে মেহেদী-পরনে বিয়ের শাড়ি, মিতুর শুধু প্রাণটাই নেই!

হাদির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া হয়

আই হ্যাভ আ প্ল্যান: ট্রাম্প

অতর্কিত হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলের ‘কলিজা ছিন্নভিন্ন’

ইসরাইলি হামলায় পূর্ব তেহরানে অন্তত ৪০ জন নিহত

১০

ছিনতাই হওয়া অটোরিকশার পেছনে দৌড়াচ্ছিল কিশোর চালক, ট্রাকচাপায় মৃত্যু

১১

মতপার্থক্য থাকলেও আ.লীগের বিরুদ্ধে একসঙ্গে লড়াই চলবে: হাসনাত আবদুল্লাহ

১২

মাদ্রাসায় অগ্নিকাণ্ড, তারাবির নামাজে থাকায় প্রাণে বাঁচল শতাধিক শিক্ষার্থী

১৩

চকরিয়ায় বালির গর্তের চোরাবালিতে তলিয়ে দুই কিশোরীর মর্মান্তিক মৃত্যু

১৪

চাঞ্চল্যকর তথ্য ফাঁস: পরকীয়া করতেন ইকরা, বিয়ে করেছিলেন অন্য কোথাও

১৫

পর্নোগ্রাফি মামলায় শিবির নেতা কারাগারে।

১৬

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

১৭

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

১৮

ডিসি মাসুদের শাস্তি দাবিতে শাহবাগ থানার সামনে কর্মসূচির ঘোষণা

১৯

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ শিশু ফাইজা জানে না বাবা-মা-বোনদের মৃত্যুর খবর

২০