Saifullah Shikder
৯ মার্চ ২০২৬, ৯:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৮ জন

মাদ্রাসায় অগ্নিকাণ্ড, তারাবির নামাজে থাকায় প্রাণে বাঁচল শতাধিক শিক্ষার্থী

কুমিল্লার লাকসামে একটি টিনশেড মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মাদ্রাসার সাতটি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। তবে ঘটনার সময় শিক্ষার্থীরা মসজিদে তারাবিহ নামাজ আদায় করছিলেন বলে নিশ্চিত মৃত্যুর হাত থেকে প্রাণে বেঁচে গেছেন শতাধিক শিক্ষার্থী।

 

 

সোমবার (৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে লাকসাম উপজেলা রেলওয়ে জংশন সংলগ্ন ছালেহিয়া ওয়ালিয়া দীনিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই অগ্নিকাণ্ডের ঘটন ঘটে

প্রত্যক্ষদর্শী ও মাদ্রাসা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সোমবার রাতে মাদ্রাসার শিক্ষার্থীরা প্রাঙ্গণের ভেতরে থাকা মসজিদে তারাবিহ নামাজ আদায় করছিলেন। এ সময় হঠাৎ একজন শিক্ষার্থী মাদ্রাসা ভবনের দিক থেকে কুণ্ডলী পাকানো ধোঁয়া বের হতে দেখেন। তার চিৎকারে দ্রুত আশপাশের লোকজন ছুটে আসেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। পরে স্থানীয়দের সহায়তা ও ফায়ার সার্ভিসের কর্মীদের সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন নেভানোর আগেই টিনশেড ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিষয়ে মাদ্রাসার সুপার মোহাম্মদ উল্ল্যাহ জানান, আগুনে মাদ্রাসার রান্নাঘরসহ সাতটি কক্ষ সম্পূর্ণ পুড়ে গেছে। এতে শিক্ষার্থীদের পড়াশোনার বইপত্র, আসবাবপত্র, থাকার বিছানাপত্র এবং রাতে খাওয়ার জন্য রাখা সেহরির খাবারও পুড়ে নষ্ট হয়েছে।

 

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব জাহিদুল মাওলা চৌধুরী বলেন, ‘গভীর রাতে যখন ছাত্ররা ঘুমিয়ে থাকে তখন যদি এই অগ্নিকাণ্ড ঘটত, তাহলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল। আল্লাহ পাকের অশেষ রহমতে শিক্ষার্থীরা ওই সময় মসজিদে থাকায় সবাই নিরাপদ আছে।’

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইরানের পরিকল্পনায় হতবাক যুক্তরাষ্ট্র চীনা মুদ্রায় লেনদেন করলে হরমুজে চলতে পারবে জাহাজ!

ভোটের কালি কেন সহজে মুছে না: রয়েছে বিশেষ রাসায়নিকের ব্যবহার

দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

এখনও হাতে মেহেদী-পরনে বিয়ের শাড়ি, মিতুর শুধু প্রাণটাই নেই!

হাদির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া হয়

আই হ্যাভ আ প্ল্যান: ট্রাম্প

অতর্কিত হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলের ‘কলিজা ছিন্নভিন্ন’

ইসরাইলি হামলায় পূর্ব তেহরানে অন্তত ৪০ জন নিহত

১০

ছিনতাই হওয়া অটোরিকশার পেছনে দৌড়াচ্ছিল কিশোর চালক, ট্রাকচাপায় মৃত্যু

১১

মতপার্থক্য থাকলেও আ.লীগের বিরুদ্ধে একসঙ্গে লড়াই চলবে: হাসনাত আবদুল্লাহ

১২

মাদ্রাসায় অগ্নিকাণ্ড, তারাবির নামাজে থাকায় প্রাণে বাঁচল শতাধিক শিক্ষার্থী

১৩

চকরিয়ায় বালির গর্তের চোরাবালিতে তলিয়ে দুই কিশোরীর মর্মান্তিক মৃত্যু

১৪

চাঞ্চল্যকর তথ্য ফাঁস: পরকীয়া করতেন ইকরা, বিয়ে করেছিলেন অন্য কোথাও

১৫

পর্নোগ্রাফি মামলায় শিবির নেতা কারাগারে।

১৬

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

১৭

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

১৮

ডিসি মাসুদের শাস্তি দাবিতে শাহবাগ থানার সামনে কর্মসূচির ঘোষণা

১৯

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ শিশু ফাইজা জানে না বাবা-মা-বোনদের মৃত্যুর খবর

২০