Saifullah Shikder
১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪১ জন

দুর্ঘটনায় ফুটফুটে শিশু সন্তান হারিয়েও চালককে ক্ষমা করে দিলেন দম্পতি

 

সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে মাত্র ২২ মাস বয়সী শিশু অ্যালান রুমি। তবে এই গভীর শোকের মাঝেও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শিশুটির বাবা-মা। তারা জানিয়েছেন, দুর্ঘটনায় জড়িত গাড়িচালকের বিরুদ্ধে কোনো অভিযোগ করবেন না তারা এবং চালককে সম্পূর্ণভাবে ক্ষমা করে দিয়েছেন ওই দম্পতি।

 

 

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের বাসিন্দা অ্যালান রুমি তার মায়ের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে বাবার কাছে বেড়াতে এসেছিল। কিন্তু বুধবার সন্ধ্যা সাতটার পর শারজাহতে ঘটে যাওয়া এক আকস্মিক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

 

কেরালায় নিজ বাড়ি থেকে গালফ নিউজকে দেয়া সাক্ষাৎকারে শোকাহত বাবা-মা জানান, ২০১৮ সালে বিয়ের ছয় বছর পর জন্ম নেয়া তাদের একমাত্র সন্তানের মৃত্যুর ঘটনায় তারা গাড়িচালকের বিরুদ্ধে কোনো অভিযোগ রাখতে চান না।

 

পরিবারের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনাটি কোনো প্রধান সড়কে নয়, বরং শারজাহর মুয়াইলেহ এলাকায় তাদের আবাসিক ভবনের পাশের একটি বালুময় পার্কিং স্থানে ঘটে। দুর্ঘটনার সময় শিশুটির মা তার সঙ্গে ছিলেন। তিনি জানান, তার স্বামী তখন দুবাই-এ কর্মস্থলে ছিলেন। তিনি আবর্জনা ফেলতে ভবনের পাশে রাখা ডাস্টবিনের দিকে গিয়েছিলেন।

 

কান্নাজড়িত কণ্ঠে ওই শিশুর মা বলেন, ‘অ্যালান তখন খুব খেলাধুলার মেজাজে ছিল। আমি আবর্জনা ফেলছিলাম, সে হঠাৎ আমার হাত ছুটিয়ে দৌড়ে যায়। একই সময়ে পার্কিং করা একটি গাড়ি বের করছিলেন তাদের এক প্রতিবেশী। শিশুটিকে সময়মতো দেখতে না পাওয়ায় গাড়িটি থামানো সম্ভব হয়নি।

 

শোকাহত মা আরও বলেন, ‘আমি ওকে ধরতে পারিনি। সে গাড়ির খুব কাছাকাছি ছিল। চালকের পক্ষে ওকে দেখা সম্ভব ছিল না। সবকিছু মুহূর্তের মধ্যে ঘটে যায়। আমরা কেউই কিছু করতে পারিনি। গাড়ির ধাক্কায় সে মাটিতে পড়ে যায়। আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে কী হয়ে গেল। আমি ভেঙে পড়ি।’

 

দুর্ঘটনার পর সেই একই চালক অ্যাম্বুলেন্সের অপেক্ষা না করে দ্রুত তাদের একটি নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা শিশুটিকে একটি সরকারি হাসপাতালে পাঠান। তবে শেষ পর্যন্ত অভ্যন্তরীণ আঘাত গুরুতর হওয়ায় শিশুটিকে বাঁচানো যায়নি।

 

 

বাবা-মা জানান, সন্তানের মৃত্যুর পরদিনই তাকে দুবাইতে দাফন করা হয় এবং এরপর তারা দেশে ফিরে যান। তারা আরও জানান, সংযুক্ত আরব আমিরাত ছাড়ার আগে কর্তৃপক্ষকে তাদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন তারা। শিশুটির বাবা বলেন, ‘সেই রাতেই জানতে পারি চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আমি পুলিশকে জানাই, আমরা তার বিরুদ্ধে কোনো অভিযোগ করতে চাই না। বিষয়টি লিখিতভাবেও দিয়েছি।’

 

তিনি আরও বলেন, ‘আমাদের ক্ষতি আমাদেরই। এই শূন্যতা কেউ পূরণ করতে পারবে না। কিন্তু অনিচ্ছাকৃত একটি ঘটনার জন্য আমরা আরেকটি পরিবারকে দুঃখে ফেলতে চাই না।’

 

তবে তাদের সিদ্ধান্ত মামলার ওপর কী প্রভাব ফেলবে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। শারজাহ পুলিশ জানিয়েছে, তারা তদন্ত শেষ করে মামলাটি পরবর্তী পদক্ষেপের জন্য পাবলিক প্রসিকিউশনের কাছে পাঠিয়েছে। একই সঙ্গে তারা অভিভাবক ও চালকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইরানের পরিকল্পনায় হতবাক যুক্তরাষ্ট্র চীনা মুদ্রায় লেনদেন করলে হরমুজে চলতে পারবে জাহাজ!

ভোটের কালি কেন সহজে মুছে না: রয়েছে বিশেষ রাসায়নিকের ব্যবহার

দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

এখনও হাতে মেহেদী-পরনে বিয়ের শাড়ি, মিতুর শুধু প্রাণটাই নেই!

হাদির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া হয়

আই হ্যাভ আ প্ল্যান: ট্রাম্প

অতর্কিত হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলের ‘কলিজা ছিন্নভিন্ন’

ইসরাইলি হামলায় পূর্ব তেহরানে অন্তত ৪০ জন নিহত

১০

ছিনতাই হওয়া অটোরিকশার পেছনে দৌড়াচ্ছিল কিশোর চালক, ট্রাকচাপায় মৃত্যু

১১

মতপার্থক্য থাকলেও আ.লীগের বিরুদ্ধে একসঙ্গে লড়াই চলবে: হাসনাত আবদুল্লাহ

১২

মাদ্রাসায় অগ্নিকাণ্ড, তারাবির নামাজে থাকায় প্রাণে বাঁচল শতাধিক শিক্ষার্থী

১৩

চকরিয়ায় বালির গর্তের চোরাবালিতে তলিয়ে দুই কিশোরীর মর্মান্তিক মৃত্যু

১৪

চাঞ্চল্যকর তথ্য ফাঁস: পরকীয়া করতেন ইকরা, বিয়ে করেছিলেন অন্য কোথাও

১৫

পর্নোগ্রাফি মামলায় শিবির নেতা কারাগারে।

১৬

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

১৭

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

১৮

ডিসি মাসুদের শাস্তি দাবিতে শাহবাগ থানার সামনে কর্মসূচির ঘোষণা

১৯

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ শিশু ফাইজা জানে না বাবা-মা-বোনদের মৃত্যুর খবর

২০