Saifullah Shikder
১০ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৮ জন

অতর্কিত হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলের ‘কলিজা ছিন্নভিন্ন’

লেবানন সীমান্তের কাছে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়েছে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী। তাদের হামলায় অন্তত আট ইসরায়েলি সেনা আহত হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

 

 

রোয়া নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে ইসরায়েলের অর্থমন্ত্রী ও কট্টর ইহুদি জাতীয়তাবাদী বা জায়নিস্ট নেতা বেজালেল স্মতরিচের ছেলেও রয়েছেন।

 

 

হামলায় ছেলের লিভার বা যকৃৎ তথা কলিজা ছিন্নভিন্ন হয়েছে। তবে এখনো তিনি বেঁচে আছেন বলে জানিয়েছেন স্মতরিচ। গত ৬ মার্চ এই হামলার ঘটনা ঘটেছে।

 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে স্মতরিচ জানান লেবানন সীমান্তের কাছে হামলায় তার ছেলের কলিজা ছিন্নভিন্ন হয়ে গেছে।

গত শুক্রবার লেবানন সীমান্তে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে মর্টার শেল নিক্ষেপ করা হয় বলে পোস্টে উল্লেখ করেন স্মতরিচ।তিনি লেখেন,আহতদের মধ্যে রয়েছে আমার আমার প্রিয় ছেলে—বেনিয়া হেবরন।

 

ইরানের নতুন সুপ্রিম লিডারের বাবা-মা, স্ত্রীসহ ৮ জনকে হত্যা ইরানের নতুন সুপ্রিম লিডারের বাবা-মা, স্ত্রীসহ ৮ জনকে হত্যা

ইসরায়েলের কট্টর ডানপন্থী এই মন্ত্রী জানান, বিস্ফোরণের ধাতব টুকরা বা শার্পনেল বেনিয়া হেবরন ‘পিঠ ও পেটে ঢুকে যায়।’ তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

 

ঈশ্বরের কৃপায় শার্পনেলের টুকরা ছেলের লিভার ছিঁড়ে পেটের সবচেয়ে বড় রক্তনালির দেয়ালে গিয়ে আটকে থাকে উল্লেখ করে স্মতরিচ বলেন, ঈশ্বর না করুন, যদি সেটি ক্ষতিগ্রস্ত হতো, তাহলে পরিস্থিতি আরও অনেক ভয়াবহ হতে পারত।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইরানের পরিকল্পনায় হতবাক যুক্তরাষ্ট্র চীনা মুদ্রায় লেনদেন করলে হরমুজে চলতে পারবে জাহাজ!

ভোটের কালি কেন সহজে মুছে না: রয়েছে বিশেষ রাসায়নিকের ব্যবহার

দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

এখনও হাতে মেহেদী-পরনে বিয়ের শাড়ি, মিতুর শুধু প্রাণটাই নেই!

হাদির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া হয়

আই হ্যাভ আ প্ল্যান: ট্রাম্প

অতর্কিত হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলের ‘কলিজা ছিন্নভিন্ন’

ইসরাইলি হামলায় পূর্ব তেহরানে অন্তত ৪০ জন নিহত

১০

ছিনতাই হওয়া অটোরিকশার পেছনে দৌড়াচ্ছিল কিশোর চালক, ট্রাকচাপায় মৃত্যু

১১

মতপার্থক্য থাকলেও আ.লীগের বিরুদ্ধে একসঙ্গে লড়াই চলবে: হাসনাত আবদুল্লাহ

১২

মাদ্রাসায় অগ্নিকাণ্ড, তারাবির নামাজে থাকায় প্রাণে বাঁচল শতাধিক শিক্ষার্থী

১৩

চকরিয়ায় বালির গর্তের চোরাবালিতে তলিয়ে দুই কিশোরীর মর্মান্তিক মৃত্যু

১৪

চাঞ্চল্যকর তথ্য ফাঁস: পরকীয়া করতেন ইকরা, বিয়ে করেছিলেন অন্য কোথাও

১৫

পর্নোগ্রাফি মামলায় শিবির নেতা কারাগারে।

১৬

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

১৭

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

১৮

ডিসি মাসুদের শাস্তি দাবিতে শাহবাগ থানার সামনে কর্মসূচির ঘোষণা

১৯

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ শিশু ফাইজা জানে না বাবা-মা-বোনদের মৃত্যুর খবর

২০