মোসলেম মোহাম্মদ
১ জুলাই ২০২৫, ৭:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০১ জন

স্বৈরাচারের পতনের জন্য আর ১৬ বছর অপেক্ষা নয় : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, স্বৈরাচারের পতনে যেন আর ১৬ বছর অপেক্ষা করতে না হয়—সেই লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তিনি জানান, জুলাই মাসের প্রতিটি পদক্ষেপেই গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার বহন করবে।

মঙ্গলবার (১ জুলাই) প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবি হলে অনুষ্ঠিত “জুলাই ক্যালেন্ডার” উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ড. ইউনূস বলেন, “শিক্ষার্থীদের সাহসিক আন্দোলন আমাদের গণতান্ত্রিক পথ উন্মুক্ত করেছে। জুলাই মাস আমাদের মনে করিয়ে দেয়—ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের ঐক্য কীভাবে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। এই ঐক্য যেন ভবিষ্যতেও অটুট থাকে।”

তিনি আরও বলেন, “যদি কোথাও স্বৈরাচারের ইঙ্গিত দেখা দেয়, তবে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। জনগণ রাস্তায় নামলে কোনো শক্তি তা ঠেকাতে পারে না—এটাই জুলাইয়ের শিক্ষা।”

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন যে, “জুলাই-আগস্টের কর্মসূচিগুলোর মধ্য দিয়ে দেশের মানুষের মাঝে নতুন করে স্বপ্ন, সাহস ও ঐক্য ফিরে আসবে।”

অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থীর হাতে শিক্ষা বৃত্তির চেক হস্তান্তর করেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

ডিসি মাসুদের শাস্তি দাবিতে শাহবাগ থানার সামনে কর্মসূচির ঘোষণা

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ শিশু ফাইজা জানে না বাবা-মা-বোনদের মৃত্যুর খবর

সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিরোধী অভিযান: বাংলানিউজের সাংবাদিকসহ বেশ কয়েকজনের ওপর পুলিশের অতর্কিত হামলা!

মসজিদের ভেতরেই ঝরল মুয়াজ্জিনের রক্ত: মাোনায় বিজিবির গুলিতে হাফেজ মাজিদুলের শাহাদাত

যুবলীগ-যুবদল-যুব বিভাগ মিলে বালু লুট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগপত্র জমা দিয়েছেন।

মসজিদে ঢুকে শিবিরের ইউনিয়ন সেক্রেটারির উপর বিএনপির হামলা।

বান্দরবানে পাহাড়ি বাগানে আগুন দিতে গিয়ে দগ্ধ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

১০

তারাবারির নামাজ শেষে মসজিদের সামনে ছাত্রদলকর্মী খুন

১১

ছাত্রদল নেতার বিরুদ্ধে ভাগনিকে ধর্ষণের প্রমাণ মিলেছে : ডিবি

১২

দুর্ঘটনায় ফুটফুটে শিশু সন্তান হারিয়েও চালককে ক্ষমা করে দিলেন দম্পতি

১৩

সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী

১৪

গাজার নারীদের ধর্ষণের স্বীকারোক্তি ইসরায়েলি সেনার

১৫

জামায়াত ৪০ ভোটে পাস করায় বিএনপি নেতাকে পেটালেন কৃষকদল নেতা

১৬

ফুল ছিঁড়তে নিষেধ করায় ১০ শতক জমির সূর্যমুখী গাছ কেটে দিল দূর্বৃত্তরা

১৭

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২

১৮

সাকিবের ফেরার প্রক্রিয়া শুরু হচ্ছে আজ

১৯

স্বেচ্ছাসেবক দলের নেতার নেতৃত্বে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর এক সমর্থককে পিটিয়ে হত্যার অভিযোগ

২০