মোসলেম মোহাম্মদ
২ জুলাই ২০২৫, ৯:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪৮ জন

জামায়াত নেতা: ড.মাসুদের সার্বিক সহযোগিতায় চোখের আলো ফিরে পেলেন জব্বার ও ডালিয়া

Screenshot

পটুয়াখালীর বাউফলের কাঁছিপাড়া ইউনিয়নের আব্দুল জব্বার (৫৫)। তিনি দুই চোখের ছানি নিয়ে দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন।টাকার অভাবে নিজের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি অঙ্গ চোখের চিকিৎসা বন্ধ ছিল আব্দুল জব্বারের। তার প্রিয় মানুষ, আত্মীয়-স্বজন,পরিবার-পরিজন সবাইকে নিজ চোখে দেখতে পারা ছিল প্রায় অসম্ভব।

 

এছাড়া বাউফলের নাজিরপুর ইউনিয়নের কচুয়া গ্রামের ডালিয়া আক্তারেরও (৩৫) চোখে ছানি পড়েছে। ডাক্তারি ভাষায় যাকে বলা হয় চোখের ইভিআইটিস।তারও সমস্যা প্রায় আব্দুল জব্বারের মত। চোখে অস্পষ্ট দেখেন এবং অর্থাভাবে চোখের অপারেশন করতে পারছিলেন না ডালিয়া।

 

আজ ২ জুলাই (বুধবার) বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সার্বিক সহযোগিতায় এবং একান্ত প্রচেষ্টায় আব্দুল জব্বার ও ডালিয়া আক্তারের চোখে সফল ছানি অপারেশন হয়েছে।রাজধানীর প্রথম সারির প্রাইভেট হসপিটাল ইবনে সিনায় এই সফল অপারেশন করেন প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা.জাকিয়া ফারহানা।

এখানেই শেষ নয়, চোখের জটিলতায় ভোগা আব্দুল জব্বার ও ডালিয়া আক্তারের সফল অপারেশন পরবর্তী ঔষধ থেকে শুরু করে যাবতীয় খরচ বহন করার দায়িত্ব নিয়েছেন বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ।

 

এ বিষয়ে কথা হয় আব্দুল জব্বারের সাথে। তিনি বলেন, আমার চোখের আলো ফিরিয়ে দেয়ায় আমি ও আমার পরিবার ড. মাসুদ স্যারের প্রতি আজন্ম কৃতজ্ঞ থাকব। তার জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব। আমি আগে চোখে কম এবং অস্পষ্ট দেখতাম। কিন্তু এখন অপারেশনের পরে আগের চেয়ে বেশি দেখতেছি।আলহামদুলিল্লাহ।

এ বিষয় ডালিয়া আক্তার বলেন, আমার চোখে দীর্ঘদিন যাবত সমস্যা ছিল। টাকার অভাবে চোখের ডাক্তার দেখাতে পারিনি। অপারেশন তো অনেক দূরের কথা। কিন্তু ডঃ মাসুদ স্যারের স্মরণাপন্ন হওয়ার পরে ডাক্তার দেখানো থেকে শুরু করে পরীক্ষা-নিরীক্ষা এবং একটি সফল চোখের অপারেশন সম্পন্ন হয়েছে। এখন আমি চোখে স্পষ্ট দেখতে পারি। মহান আল্লাহর দরবারে মাসুদ স্যার ও তার পরিবারের জন্য দোয়া থাকবে।

 

 

 

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইরানের পরিকল্পনায় হতবাক যুক্তরাষ্ট্র চীনা মুদ্রায় লেনদেন করলে হরমুজে চলতে পারবে জাহাজ!

ভোটের কালি কেন সহজে মুছে না: রয়েছে বিশেষ রাসায়নিকের ব্যবহার

দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

এখনও হাতে মেহেদী-পরনে বিয়ের শাড়ি, মিতুর শুধু প্রাণটাই নেই!

হাদির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া হয়

আই হ্যাভ আ প্ল্যান: ট্রাম্প

অতর্কিত হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলের ‘কলিজা ছিন্নভিন্ন’

ইসরাইলি হামলায় পূর্ব তেহরানে অন্তত ৪০ জন নিহত

১০

ছিনতাই হওয়া অটোরিকশার পেছনে দৌড়াচ্ছিল কিশোর চালক, ট্রাকচাপায় মৃত্যু

১১

মতপার্থক্য থাকলেও আ.লীগের বিরুদ্ধে একসঙ্গে লড়াই চলবে: হাসনাত আবদুল্লাহ

১২

মাদ্রাসায় অগ্নিকাণ্ড, তারাবির নামাজে থাকায় প্রাণে বাঁচল শতাধিক শিক্ষার্থী

১৩

চকরিয়ায় বালির গর্তের চোরাবালিতে তলিয়ে দুই কিশোরীর মর্মান্তিক মৃত্যু

১৪

চাঞ্চল্যকর তথ্য ফাঁস: পরকীয়া করতেন ইকরা, বিয়ে করেছিলেন অন্য কোথাও

১৫

পর্নোগ্রাফি মামলায় শিবির নেতা কারাগারে।

১৬

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

১৭

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

১৮

ডিসি মাসুদের শাস্তি দাবিতে শাহবাগ থানার সামনে কর্মসূচির ঘোষণা

১৯

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ শিশু ফাইজা জানে না বাবা-মা-বোনদের মৃত্যুর খবর

২০