Alam
৭ জুলাই ২০২৫, ১২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১১৮ জন

নির্বাচনে কত শতাংশ ভোট পাবে বিএনপি, যা জানাল জরিপ

অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের ১৭ বছরের শাসনের অবসান ঘটে। এরপর সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসে অন্তর্বর্তীকালীন সরকার, যার নেতৃত্বে রয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এই সরকার ইতোমধ্যে ১১ মাস পার করেছে। এ সময়জুড়ে দেশের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে জাতীয় সংসদ নির্বাচন।

এ প্রেক্ষাপটে সোমবার (৭ জুলাই) প্রকাশিত হয়েছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) পরিচালিত একটি জরিপ। এতে দেখা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি পাবে সর্বাধিক ৩৮.৭৬ শতাংশ ভোট। দ্বিতীয় স্থানে থাকবে জামায়াতে ইসলামি, যাদের ভোটপ্রাপ্তির সম্ভাব্য হার ২১.৪৫ শতাংশ।

তরুণদের অংশগ্রহণে পরিচালিত এ জরিপে আরও দেখা যায়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাবে ১৫.৮৪ শতাংশ ভোট, যা আওয়ামী লীগের চেয়ে কিছুটা বেশি। আওয়ামী লীগ পাবে ১৫.০২ শতাংশ ভোট। অন্যদিকে অন্যান্য ধর্মীয় দলগুলো পাবে ৪.৫৯ শতাংশ, জাতীয় পার্টি ৩.৭৭ শতাংশ এবং অন্যান্য দল ০.৫৭ শতাংশ ভোট।

এর আগে কোরবানি ঈদের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এপ্রিলের প্রথমদিকে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছিলেন। তবে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর ভোটের সময় এগিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। সরকারপ্রধানের দপ্তর জানায়, সংস্কার ও বিচারে উল্লেখযোগ্য অগ্রগতি হলে ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচন আয়োজন সম্ভব।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইরানের পরিকল্পনায় হতবাক যুক্তরাষ্ট্র চীনা মুদ্রায় লেনদেন করলে হরমুজে চলতে পারবে জাহাজ!

ভোটের কালি কেন সহজে মুছে না: রয়েছে বিশেষ রাসায়নিকের ব্যবহার

দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

এখনও হাতে মেহেদী-পরনে বিয়ের শাড়ি, মিতুর শুধু প্রাণটাই নেই!

হাদির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া হয়

আই হ্যাভ আ প্ল্যান: ট্রাম্প

অতর্কিত হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলের ‘কলিজা ছিন্নভিন্ন’

ইসরাইলি হামলায় পূর্ব তেহরানে অন্তত ৪০ জন নিহত

১০

ছিনতাই হওয়া অটোরিকশার পেছনে দৌড়াচ্ছিল কিশোর চালক, ট্রাকচাপায় মৃত্যু

১১

মতপার্থক্য থাকলেও আ.লীগের বিরুদ্ধে একসঙ্গে লড়াই চলবে: হাসনাত আবদুল্লাহ

১২

মাদ্রাসায় অগ্নিকাণ্ড, তারাবির নামাজে থাকায় প্রাণে বাঁচল শতাধিক শিক্ষার্থী

১৩

চকরিয়ায় বালির গর্তের চোরাবালিতে তলিয়ে দুই কিশোরীর মর্মান্তিক মৃত্যু

১৪

চাঞ্চল্যকর তথ্য ফাঁস: পরকীয়া করতেন ইকরা, বিয়ে করেছিলেন অন্য কোথাও

১৫

পর্নোগ্রাফি মামলায় শিবির নেতা কারাগারে।

১৬

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

১৭

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

১৮

ডিসি মাসুদের শাস্তি দাবিতে শাহবাগ থানার সামনে কর্মসূচির ঘোষণা

১৯

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ শিশু ফাইজা জানে না বাবা-মা-বোনদের মৃত্যুর খবর

২০