মোসলেম মোহাম্মদ
৭ জুলাই ২০২৫, ৩:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১১ জন

হাসনাত আব্দুল্লাহকে ফেসবুকে হুমকি, নাটোরে বিএনপি কর্মী আটক

Screenshot

 

নাটোরের বড়াইগ্রামে “জুলাই পদযাত্রা” উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে ফেসবুকে হুমকি দেওয়ার অভিযোগে খোরশেদ আলম (৪০) নামের এক বিএনপি কর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (৬ জুলাই) রাতে বড়াইগ্রাম উপজেলার আগ্রান গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। স্থানীয়দের ভাষ্য মতে, খোরশেদ আলম একজন পরিচিত বিএনপি কর্মী।

পুলিশ সূত্রে জানা গেছে, ‘বড়াইগ্রামের কণ্ঠস্বর’ নামের একটি ফেসবুক পেজে এনসিপির বনপাড়া পথসভা নিয়ে প্রচারমূলক একটি পোস্ট দেওয়া হলে, সেই পোস্টের নিচে ‘এসকে শারমিন খোরশেদ আলম’ নামের একটি আইডি থেকে মন্তব্য করা হয়— “একটু আগে এক জাগাত হাসনাত মার খাইছে এলাকাবাসীর, আসুক বনপাড়া, দেখি আমরা কী করতে পারি।”

এ হুমকিসদৃশ মন্তব্যটি নজরে আসলে এনসিপির পক্ষ থেকে বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হয়। এরপর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ডিবি পুলিশ খোরশেদ আলমকে শনাক্ত করে আটক করে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন জানান, “অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনাটি স্থানীয় পর্যায়ে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

ডিসি মাসুদের শাস্তি দাবিতে শাহবাগ থানার সামনে কর্মসূচির ঘোষণা

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ শিশু ফাইজা জানে না বাবা-মা-বোনদের মৃত্যুর খবর

সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিরোধী অভিযান: বাংলানিউজের সাংবাদিকসহ বেশ কয়েকজনের ওপর পুলিশের অতর্কিত হামলা!

মসজিদের ভেতরেই ঝরল মুয়াজ্জিনের রক্ত: মাোনায় বিজিবির গুলিতে হাফেজ মাজিদুলের শাহাদাত

যুবলীগ-যুবদল-যুব বিভাগ মিলে বালু লুট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগপত্র জমা দিয়েছেন।

মসজিদে ঢুকে শিবিরের ইউনিয়ন সেক্রেটারির উপর বিএনপির হামলা।

বান্দরবানে পাহাড়ি বাগানে আগুন দিতে গিয়ে দগ্ধ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

১০

তারাবারির নামাজ শেষে মসজিদের সামনে ছাত্রদলকর্মী খুন

১১

ছাত্রদল নেতার বিরুদ্ধে ভাগনিকে ধর্ষণের প্রমাণ মিলেছে : ডিবি

১২

দুর্ঘটনায় ফুটফুটে শিশু সন্তান হারিয়েও চালককে ক্ষমা করে দিলেন দম্পতি

১৩

সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী

১৪

গাজার নারীদের ধর্ষণের স্বীকারোক্তি ইসরায়েলি সেনার

১৫

জামায়াত ৪০ ভোটে পাস করায় বিএনপি নেতাকে পেটালেন কৃষকদল নেতা

১৬

ফুল ছিঁড়তে নিষেধ করায় ১০ শতক জমির সূর্যমুখী গাছ কেটে দিল দূর্বৃত্তরা

১৭

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২

১৮

সাকিবের ফেরার প্রক্রিয়া শুরু হচ্ছে আজ

১৯

স্বেচ্ছাসেবক দলের নেতার নেতৃত্বে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর এক সমর্থককে পিটিয়ে হত্যার অভিযোগ

২০