Alam
৮ জুলাই ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৫ জন

ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই করছে এনসিপি: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে এনসিপি। এ লড়াইয়ে দেশের কোনো রাজনৈতিক দল ভারতপন্থী অবস্থান নিলে, তাদের বিরুদ্ধেও জনগণকে সঙ্গে নিয়ে অবস্থান নেবে এনসিপি।

মঙ্গলবার (৮ জুলাই) কুষ্টিয়ায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

নাহিদ বলেন, “ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আবরার ফাহাদ যে পথ দেখিয়েছেন, সেই পথেই আমরা এগোচ্ছি। নদী চুক্তির মতো স্পর্শকাতর ইস্যুতে যখন কেউ কথা বলত না, তখন আবরার সোশ্যাল মিডিয়ায় লিখে সাহস দেখিয়েছিলেন।”

তিনি কুষ্টিয়াবাসীসহ দেশবাসীকে নতুন সংবিধান, বিচার ও সংস্কার না হওয়া পর্যন্ত এনসিপির পাশে থাকার আহ্বান জানান। বলেন, “সারাদেশের মানুষের জন্য একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আমরা কাজ করছি।”

একই কর্মসূচিতে দলের মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী বলেন, “ফ্যাসিবাদের পক্ষে কেউ কাজ করলে জনগণ তাকে ছাড় দেবে না।”

এর আগে আবরার ফাহাদের কবর জিয়ারত করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইরানের পরিকল্পনায় হতবাক যুক্তরাষ্ট্র চীনা মুদ্রায় লেনদেন করলে হরমুজে চলতে পারবে জাহাজ!

ভোটের কালি কেন সহজে মুছে না: রয়েছে বিশেষ রাসায়নিকের ব্যবহার

দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

এখনও হাতে মেহেদী-পরনে বিয়ের শাড়ি, মিতুর শুধু প্রাণটাই নেই!

হাদির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া হয়

আই হ্যাভ আ প্ল্যান: ট্রাম্প

অতর্কিত হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলের ‘কলিজা ছিন্নভিন্ন’

ইসরাইলি হামলায় পূর্ব তেহরানে অন্তত ৪০ জন নিহত

১০

ছিনতাই হওয়া অটোরিকশার পেছনে দৌড়াচ্ছিল কিশোর চালক, ট্রাকচাপায় মৃত্যু

১১

মতপার্থক্য থাকলেও আ.লীগের বিরুদ্ধে একসঙ্গে লড়াই চলবে: হাসনাত আবদুল্লাহ

১২

মাদ্রাসায় অগ্নিকাণ্ড, তারাবির নামাজে থাকায় প্রাণে বাঁচল শতাধিক শিক্ষার্থী

১৩

চকরিয়ায় বালির গর্তের চোরাবালিতে তলিয়ে দুই কিশোরীর মর্মান্তিক মৃত্যু

১৪

চাঞ্চল্যকর তথ্য ফাঁস: পরকীয়া করতেন ইকরা, বিয়ে করেছিলেন অন্য কোথাও

১৫

পর্নোগ্রাফি মামলায় শিবির নেতা কারাগারে।

১৬

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

১৭

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

১৮

ডিসি মাসুদের শাস্তি দাবিতে শাহবাগ থানার সামনে কর্মসূচির ঘোষণা

১৯

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ শিশু ফাইজা জানে না বাবা-মা-বোনদের মৃত্যুর খবর

২০