টানা বৃষ্টিতে ভোগান্তি, চার বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা
টানা বৃষ্টিপাতে নাকাল হয়ে পড়েছে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা। এর মধ্যে নতুন করে বড় দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার (৯ জুলাই) এক সতর্কবার্তায় বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার ফলে আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে ভারী (৪৪-৮৮ মি.মি.) থেকে অতি ভারী (>৮৮ মি.মি.) বৃষ্টিপাত হতে পারে।
সতর্কবার্তায় আরও জানানো হয়, চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় অতি ভারী বর্ষণের কারণে কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। এছাড়া, ভারী বৃষ্টির ফলে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের এই পূর্বাভাসে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার সম্ভাবনার কথাও উঠে এসেছে। সংশ্লিষ্ট এলাকাগুলোতে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করুন