Saifullah Shikder
১১ জুলাই ২০২৫, ৮:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১৪ জন

তবীব মাহমুদের ব্যতিক্রমী উদ্যোগ: SSC ফেল করা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান

জনপ্রিয় লেখক ও সঙ্গীত শিল্পী  তাবীব মাহমুদ SSC ও দাখিল পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এক অভিনব আহ্বান জানিয়েছেন। নিজের ফেসবুক পেজে একাধিক পোস্টে তিনি ফেল করা শিক্ষার্থীদের উদ্দেশ্যে সাহস জোগানো বার্তা দিয়েছেন এবং সমাজকে আহ্বান জানিয়েছেন তাদের পাশে দাঁড়াতে।

 

প্রথম পোস্টে তবীব মাহমুদ লেখেন—

“এস এস সি বা দাখিলে যারা ফেল করেছো, শুধু তোমাদের অভিনন্দন। তোমাদের পাশে আছি। সনদের পোকা ডিলেট করে চলো, স্কিল ডেভেলপ করে গোল্ডেন জিপিএ ৫ পাওয়া বন্ধুদের থেকে দশগুণ এগিয়ে যাই।”

 

তিনি আরো উল্লেখ করেন, যারা ফেল করেছে, তাদের উদ্দেশ্যে পরবর্তী কয়েকদিন তিনি ধারাবাহিকভাবে বিশেষ বার্তা দেবেন, যা অন্য কেউ কখনও বলেনি।

 

পরবর্তী পোস্টে তিনি আরও বলেন—

“আপনার এলাকাতেই কেউ হয়তো SSC বা দাখিলে ফেল করেছে। সে এখন চুপচাপ, মাথা নিচু করে চলে। তাকে সবাই বলছে, ‘তুই ব্যর্থ, তুই পারবি না।’ অথচ হয়তো আপনার ঘরের এক কোণে একটি কম্পিউটার অলস পড়ে আছে। সেই কম্পিউটারটি যদি তাকে ২ মাসের জন্য শিখতে দেওয়া যায়, সেটা দয়া নয়, বরং একজন দক্ষ মানুষ গড়ে তোলার বিনিয়োগ।”

 

তবীব মাহমুদ তরুণদের প্রতি সাহস করে তাদের এলাকার বড় ভাই বা আপুদের সাথে যোগাযোগ করার আহ্বান জানিয়ে বলেন—

“ভাইয়া/আপু, আমি ২ মাস পর আপনাকে ধন্যবাদ দিয়ে এই কম্পিউটারটা ফেরত দিতে চাই। কারণ তখন আমার নিজের ল্যাপটপ কেনার যোগ্যতা থাকবে ইনশাআল্লাহ।”

 

তিনি জানিয়েছেন, শিগগিরই তিনি একটি ছোট পিডিএফ বই প্রকাশ করবেন, যা সম্পূর্ণ ফ্রি এবং যার মাধ্যমে ২ মাস মন দিয়ে কাজ করলে একজন তরুণ নিজের স্কিল ডেভেলপ করে আয় করার পর্যায়ে পৌঁছাতে পারবে।

 

তবীব মাহমুদ স্পষ্ট করে বলেন, এই উদ্যোগের পেছনে তাঁর কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নেই। তিনি চান সমাজের সবাই যখন মুখ ফিরিয়ে নেয়, সেই সময়েই তিনি তরুণদের পাশে দাঁড়ান।

 

তিনি বলেন, “সবাই সফল মানুষের পাশে দাঁড়ায়, কিন্তু আমি চাই দাঁড়াতে সেই সময়ে, যখন মানুষ একেবারে মাটিতে থাকে।”

 

এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই তাঁর এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে নিজ এলাকায় উদ্যোগ নেওয়ার আগ্রহ প্রকাশ করছেন।

 

তরুণ সমাজের মধ্যে নতুন আশার সঞ্চার করে তবীব মাহমুদের এই বার্তা হয়তো বদলে দেবে অনেকের ভবিষ্যৎ।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইরানের পরিকল্পনায় হতবাক যুক্তরাষ্ট্র চীনা মুদ্রায় লেনদেন করলে হরমুজে চলতে পারবে জাহাজ!

ভোটের কালি কেন সহজে মুছে না: রয়েছে বিশেষ রাসায়নিকের ব্যবহার

দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

এখনও হাতে মেহেদী-পরনে বিয়ের শাড়ি, মিতুর শুধু প্রাণটাই নেই!

হাদির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া হয়

আই হ্যাভ আ প্ল্যান: ট্রাম্প

অতর্কিত হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলের ‘কলিজা ছিন্নভিন্ন’

ইসরাইলি হামলায় পূর্ব তেহরানে অন্তত ৪০ জন নিহত

১০

ছিনতাই হওয়া অটোরিকশার পেছনে দৌড়াচ্ছিল কিশোর চালক, ট্রাকচাপায় মৃত্যু

১১

মতপার্থক্য থাকলেও আ.লীগের বিরুদ্ধে একসঙ্গে লড়াই চলবে: হাসনাত আবদুল্লাহ

১২

মাদ্রাসায় অগ্নিকাণ্ড, তারাবির নামাজে থাকায় প্রাণে বাঁচল শতাধিক শিক্ষার্থী

১৩

চকরিয়ায় বালির গর্তের চোরাবালিতে তলিয়ে দুই কিশোরীর মর্মান্তিক মৃত্যু

১৪

চাঞ্চল্যকর তথ্য ফাঁস: পরকীয়া করতেন ইকরা, বিয়ে করেছিলেন অন্য কোথাও

১৫

পর্নোগ্রাফি মামলায় শিবির নেতা কারাগারে।

১৬

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

১৭

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

১৮

ডিসি মাসুদের শাস্তি দাবিতে শাহবাগ থানার সামনে কর্মসূচির ঘোষণা

১৯

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ শিশু ফাইজা জানে না বাবা-মা-বোনদের মৃত্যুর খবর

২০