Saifullah Shikder
১১ জুলাই ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪৪ জন

মিটফোর্ডে ভাঙারি ব্যবসা নিয়ে বিরোধে সোহাগকে পাথর দিয়ে হত্যা, আটক ২

মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে মো. সোহাগ (৪৩) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

 

বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মিটফোর্ড এলাকার ৪ নম্বর রজনী ঘোষ লেনে ভাঙারির ব্যবসা করে আসছিলেন।

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, চাঁদা না দেওয়ায় মঈন নামে এক যুবক তার সহযোগীদের নিয়ে সোহাগকে একা পেয়ে পাথর দিয়ে মাথায় আঘাত করে এবং উলঙ্গ করে নির্মমভাবে মারধর করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

সোহাগের বন্ধু মামুন জানান, গত কয়েক মাস ধরে মঈন নিয়মিতভাবে সোহাগের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল। টাকা না দেওয়ায় সে প্রায় দুই মাস আগে হুমকিও দিয়েছিল।

 

এ ঘটনায় পুলিশ জনি ও মঈন নামে দুজনকে আটক করেছে।

 

চকবাজার থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে পরিচিত মঈনের বিরুদ্ধে ফুটপাত, কেমিক্যাল ব্যবসায়ী ও হাসপাতালের তৃতীয় শ্রেণির কর্মচারীদের কাছ থেকেও চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।

 

লালবাগ থানার ছাত্রদলের সদস্য সচিব রাব্বি বলেন, “মঈন একজন সক্রিয় রাজনৈতিক কর্মী ছিলেন। তিনি এমন কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে পারেন—এটা আমাদের বিশ্বাস হয় না।”

 

কোতোয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, “ভাঙারি ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পুরনো দ্বন্দ্ব থেকেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার তদন্ত চলছে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হচ্ছে।”

 

পুলিশ ঘটনাটি নিয়ে আরও তদন্ত করছে এবং অন্যান্য জড়িতদের শনাক্তে কাজ চলছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইরানের পরিকল্পনায় হতবাক যুক্তরাষ্ট্র চীনা মুদ্রায় লেনদেন করলে হরমুজে চলতে পারবে জাহাজ!

ভোটের কালি কেন সহজে মুছে না: রয়েছে বিশেষ রাসায়নিকের ব্যবহার

দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

এখনও হাতে মেহেদী-পরনে বিয়ের শাড়ি, মিতুর শুধু প্রাণটাই নেই!

হাদির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া হয়

আই হ্যাভ আ প্ল্যান: ট্রাম্প

অতর্কিত হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলের ‘কলিজা ছিন্নভিন্ন’

ইসরাইলি হামলায় পূর্ব তেহরানে অন্তত ৪০ জন নিহত

১০

ছিনতাই হওয়া অটোরিকশার পেছনে দৌড়াচ্ছিল কিশোর চালক, ট্রাকচাপায় মৃত্যু

১১

মতপার্থক্য থাকলেও আ.লীগের বিরুদ্ধে একসঙ্গে লড়াই চলবে: হাসনাত আবদুল্লাহ

১২

মাদ্রাসায় অগ্নিকাণ্ড, তারাবির নামাজে থাকায় প্রাণে বাঁচল শতাধিক শিক্ষার্থী

১৩

চকরিয়ায় বালির গর্তের চোরাবালিতে তলিয়ে দুই কিশোরীর মর্মান্তিক মৃত্যু

১৪

চাঞ্চল্যকর তথ্য ফাঁস: পরকীয়া করতেন ইকরা, বিয়ে করেছিলেন অন্য কোথাও

১৫

পর্নোগ্রাফি মামলায় শিবির নেতা কারাগারে।

১৬

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

১৭

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

১৮

ডিসি মাসুদের শাস্তি দাবিতে শাহবাগ থানার সামনে কর্মসূচির ঘোষণা

১৯

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ শিশু ফাইজা জানে না বাবা-মা-বোনদের মৃত্যুর খবর

২০