Alam
১২ জুলাই ২০২৫, ৯:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১৩ জন

যুবদল নেতা হত্যা ও খতিবের ওপর হামলায় জামায়াত আমিরের কড়া বার্তা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশের সাম্প্রতিক সহিংস ঘটনার প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। শনিবার (১২ জুলাই) সকাল ৯টা ৭ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি চাঁদপুর ও খুলনার দুটি ঘটনার উল্লেখ করেন।

তিনি জানান, চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়া মোল্লাবাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আ ন ম নূর রহমান মাদানীর ওপর জুমার নামাজ শেষে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

একই স্ট্যাটাসে খুলনায় যুবদলের বহিষ্কৃত এক নেতাকে হত্যার বিষয়টিও তুলে ধরেন জামায়াত আমির। তার দাবি, প্রকৃত দোষীদের খুঁজে বের করে উপযুক্ত বিচার করতে হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কার্যকর ভূমিকা নিতে হবে, অন্যথায় তারা দায় এড়াতে পারবে না।

এর আগেও তিনি ঢাকার মিটফোর্ড এলাকায় প্রকাশ্যে একজন ব্যবসায়ীকে হত্যার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানান। ফেসবুক বার্তায় তিনি লেখেন, “বিদেশে থেকেও এমন এক নির্মম ঘটনা জেনে আমি বাকরুদ্ধ। শুধু চাঁদা না দেওয়ার কারণে একজন সাধারণ ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে ও পাথর মেরে হত্যা করা হয়েছে—এটা কীভাবে সম্ভব!”

তিনি নিহত ব্যবসায়ী সোহাগের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, “তোমার এই পরিণতি রোধে আমরা প্রতিরোধ গড়তে পারিনি—এজন্য আমরা লজ্জিত।”

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

ডিসি মাসুদের শাস্তি দাবিতে শাহবাগ থানার সামনে কর্মসূচির ঘোষণা

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ শিশু ফাইজা জানে না বাবা-মা-বোনদের মৃত্যুর খবর

সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিরোধী অভিযান: বাংলানিউজের সাংবাদিকসহ বেশ কয়েকজনের ওপর পুলিশের অতর্কিত হামলা!

মসজিদের ভেতরেই ঝরল মুয়াজ্জিনের রক্ত: মাোনায় বিজিবির গুলিতে হাফেজ মাজিদুলের শাহাদাত

যুবলীগ-যুবদল-যুব বিভাগ মিলে বালু লুট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগপত্র জমা দিয়েছেন।

মসজিদে ঢুকে শিবিরের ইউনিয়ন সেক্রেটারির উপর বিএনপির হামলা।

বান্দরবানে পাহাড়ি বাগানে আগুন দিতে গিয়ে দগ্ধ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

১০

তারাবারির নামাজ শেষে মসজিদের সামনে ছাত্রদলকর্মী খুন

১১

ছাত্রদল নেতার বিরুদ্ধে ভাগনিকে ধর্ষণের প্রমাণ মিলেছে : ডিবি

১২

দুর্ঘটনায় ফুটফুটে শিশু সন্তান হারিয়েও চালককে ক্ষমা করে দিলেন দম্পতি

১৩

সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী

১৪

গাজার নারীদের ধর্ষণের স্বীকারোক্তি ইসরায়েলি সেনার

১৫

জামায়াত ৪০ ভোটে পাস করায় বিএনপি নেতাকে পেটালেন কৃষকদল নেতা

১৬

ফুল ছিঁড়তে নিষেধ করায় ১০ শতক জমির সূর্যমুখী গাছ কেটে দিল দূর্বৃত্তরা

১৭

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২

১৮

সাকিবের ফেরার প্রক্রিয়া শুরু হচ্ছে আজ

১৯

স্বেচ্ছাসেবক দলের নেতার নেতৃত্বে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর এক সমর্থককে পিটিয়ে হত্যার অভিযোগ

২০