Saifullah Shikder
১৫ জুলাই ২০২৫, ১:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৭১ জন

জামায়াত নেতার হামলায় বিএনপি কর্মী নিহত

 

কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত হামলায় গুরুতর আহত রহিম উদ্দিন সিকদার অবশেষে মারা গেছেন।

 

মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে ছয়টার দিকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

 

নিহত রহিম উদ্দিন সিকদার ভারুয়াখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ছিলেন।

 

তার বড় ভাই ও ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান জানান, গত রবিবার রাতে জমি সংক্রান্ত পুরনো বিরোধকে কেন্দ্র করে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় রহিম উদ্দিনসহ আরও কয়েকজন আহত হন।

 

তিনি অভিযোগ করে জানান, স্থানীয় ফাতেরঘোনা ইউনিট জামায়াতের সভাপতি আব্দুল আল নোমান, তার জামাতা মিজান, মুজিব ও এনাম ওই হামলায় জড়িত।

 

হামলার পর আহতদের প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। পরে রহিম উদ্দিনের অবস্থার অবনতি হলে দ্রুত চট্টগ্রামে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

 

ঘটনাটি সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কক্সবাজার জেলা যুবদলের সভাপতি এডভোকেট সৈয়দ আহম্মেদ উজ্জল এক ফেসবুক স্ট্যাটাসে লিখেন, “ফাতেরঘোনা ইউনিট জামায়াতে ইসলামীর সভাপতির হাতে ভারুয়াখালী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রহিম উদ্দিন সিকদার নিহত হয়েছেন।”

 

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং প্রশাসনের পক্ষ থেকে যথাযথ তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি উঠেছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইরানের পরিকল্পনায় হতবাক যুক্তরাষ্ট্র চীনা মুদ্রায় লেনদেন করলে হরমুজে চলতে পারবে জাহাজ!

ভোটের কালি কেন সহজে মুছে না: রয়েছে বিশেষ রাসায়নিকের ব্যবহার

দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

এখনও হাতে মেহেদী-পরনে বিয়ের শাড়ি, মিতুর শুধু প্রাণটাই নেই!

হাদির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া হয়

আই হ্যাভ আ প্ল্যান: ট্রাম্প

অতর্কিত হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলের ‘কলিজা ছিন্নভিন্ন’

ইসরাইলি হামলায় পূর্ব তেহরানে অন্তত ৪০ জন নিহত

১০

ছিনতাই হওয়া অটোরিকশার পেছনে দৌড়াচ্ছিল কিশোর চালক, ট্রাকচাপায় মৃত্যু

১১

মতপার্থক্য থাকলেও আ.লীগের বিরুদ্ধে একসঙ্গে লড়াই চলবে: হাসনাত আবদুল্লাহ

১২

মাদ্রাসায় অগ্নিকাণ্ড, তারাবির নামাজে থাকায় প্রাণে বাঁচল শতাধিক শিক্ষার্থী

১৩

চকরিয়ায় বালির গর্তের চোরাবালিতে তলিয়ে দুই কিশোরীর মর্মান্তিক মৃত্যু

১৪

চাঞ্চল্যকর তথ্য ফাঁস: পরকীয়া করতেন ইকরা, বিয়ে করেছিলেন অন্য কোথাও

১৫

পর্নোগ্রাফি মামলায় শিবির নেতা কারাগারে।

১৬

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

১৭

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

১৮

ডিসি মাসুদের শাস্তি দাবিতে শাহবাগ থানার সামনে কর্মসূচির ঘোষণা

১৯

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ শিশু ফাইজা জানে না বাবা-মা-বোনদের মৃত্যুর খবর

২০