Saifullah Shikder
১৬ জুলাই ২০২৫, ৬:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৮ জন

মাদ্রাসার মাঠে ধানের বীজ বপন, অভিযুক্ত জামায়াত নেতা

 

পটুয়াখালী জেলার বাউফল উপজেলার মধ্য নওমালা ছালেহিয়া দাখিল মাদ্রাসার একমাত্র খেলার মাঠে বোরো ধানের বীজ বপনের অভিযোগ উঠেছে মাদ্রাসার সহকারী মৌলভী জাকির হোসেনের বিরুদ্ধে। ফলে শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হয়ে পড়েছে, আর এতে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয়রা।

 

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত জাকির হোসেন একই ইউনিয়নের জামায়াতে ইসলামীর সেক্রেটারি। গত সপ্তাহে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে বোরো ধানের বীজ বপন করেন। ধান চারা রোপণের উপযোগী হতে প্রায় তিন মাস সময় লাগবে, ফলে এই সময়ের মধ্যে মাঠে কোনো ধরনের খেলাধুলা করা সম্ভব হবে না।

 

এদিকে, গ্রামে অন্য কোনো খেলার মাঠ না থাকায় শিক্ষার্থীদের পাশাপাশি এলাকার কিশোররাও মানসিকভাবে বিপর্যস্ত। স্থানীয়রা বলছেন, মাঠটি তাদের একমাত্র বিনোদনের জায়গা। এটি দখল হয়ে যাওয়ায় শিশুরা ঘরে বন্দি হয়ে পড়েছে।

 

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মাঠে খেলাধুলার সুযোগ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য অপরিহার্য। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে—শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ কোনোভাবেই দখল করা যাবে না।

 

অভিযুক্ত সহকারী মৌলভী জাকির হোসেন তার প্রতিক্রিয়ায় জানান, তিনি পূর্ব নওমালা এলাকার বাসিন্দা। সেখানকার জমিতে পানি জমে থাকায় ধানের বীজ রক্ষা করতে বাধ্য হয়ে মাদ্রাসার মাঠে বপন করেছেন। তবে শিক্ষার্থীদের অসুবিধা হলে বীজ সরিয়ে ফেলবেন বলেও জানিয়েছেন তিনি।

 

এ প্রসঙ্গে মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ইউসুফ সেন্টু বলেন, “বিষয়টি আমি জানতাম না। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”

 

বাউফল উপজেলা একাডেমিক সুপারভাইজর ও ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নুরনবী জানান, “ঘটনাটি বিধিসম্মত নয়। আমরা আজই জানতে পেরেছি। মাদ্রাসা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

ডিসি মাসুদের শাস্তি দাবিতে শাহবাগ থানার সামনে কর্মসূচির ঘোষণা

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ শিশু ফাইজা জানে না বাবা-মা-বোনদের মৃত্যুর খবর

সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিরোধী অভিযান: বাংলানিউজের সাংবাদিকসহ বেশ কয়েকজনের ওপর পুলিশের অতর্কিত হামলা!

মসজিদের ভেতরেই ঝরল মুয়াজ্জিনের রক্ত: মাোনায় বিজিবির গুলিতে হাফেজ মাজিদুলের শাহাদাত

যুবলীগ-যুবদল-যুব বিভাগ মিলে বালু লুট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগপত্র জমা দিয়েছেন।

মসজিদে ঢুকে শিবিরের ইউনিয়ন সেক্রেটারির উপর বিএনপির হামলা।

বান্দরবানে পাহাড়ি বাগানে আগুন দিতে গিয়ে দগ্ধ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

১০

তারাবারির নামাজ শেষে মসজিদের সামনে ছাত্রদলকর্মী খুন

১১

ছাত্রদল নেতার বিরুদ্ধে ভাগনিকে ধর্ষণের প্রমাণ মিলেছে : ডিবি

১২

দুর্ঘটনায় ফুটফুটে শিশু সন্তান হারিয়েও চালককে ক্ষমা করে দিলেন দম্পতি

১৩

সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী

১৪

গাজার নারীদের ধর্ষণের স্বীকারোক্তি ইসরায়েলি সেনার

১৫

জামায়াত ৪০ ভোটে পাস করায় বিএনপি নেতাকে পেটালেন কৃষকদল নেতা

১৬

ফুল ছিঁড়তে নিষেধ করায় ১০ শতক জমির সূর্যমুখী গাছ কেটে দিল দূর্বৃত্তরা

১৭

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২

১৮

সাকিবের ফেরার প্রক্রিয়া শুরু হচ্ছে আজ

১৯

স্বেচ্ছাসেবক দলের নেতার নেতৃত্বে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর এক সমর্থককে পিটিয়ে হত্যার অভিযোগ

২০