Saifullah Shikder
২২ জুলাই ২০২৫, ৬:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৩ জন

আলীকদম বন্দুকের গুলিতে পর্যটকের মৃত্যু

 

 

আলীকদম, ২১ জুলাই ২০২৫: বান্দরবানের আলীকদম উপজেলায় বেড়াতে এসে জুমঘরে স্থানীয়ভাবে তৈরি বন্দুকের গুলিতে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত পর্যটকের নাম ত্বহা বিন আমীন (২৪)।

 

তিনি ঢাকার ডেমরার মো. আলামীনের ছেলে। এ ঘটনায় পুলিশ নিহত ত্বহার সাথে থাকা ৪ বন্ধুকে আটক করেছে।

 

জানা যায়, গত ১৯ জুলাই ত্বহা বিন আমীন তার ৪ বন্ধু সাইফুল, মেরাজ, নাবিল ও মিনহাজকে নিয়ে আলীকদম আসেন। তারা পর্যটক তথ্যকেন্দ্রে কোনো তথ্য না দিয়ে মাতামুহুরী রিজার্ভের কুরুকপাতা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তরনী পাড়া এলাকার একটি জুমঘরে অবস্থান নেন। তারা প্রথমে দরি পাড়া থেকে তরনী পাড়ায় যান।

 

আজ (সোমবার, ২১ জুলাই) সকালে জুমঘর থেকে ঘুম থেকে ওঠার পর, জুমঘরে থাকা একটি স্থানীয়ভাবে তৈরি একনলা বন্দুক নিয়ে ছবি তোলার সময় সঙ্গীয় মীর মাহদী হাসান নাবিল অসাবধানতাবশত বন্দুকটির ট্রিগার টেনে দেন। এতে গুলি ত্বহা বিন আমীনের বুকে লাগে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় লাশটি তরনী ঝিরি পেরিয়ে মাতামুহুরীর চরে আনা হয়।

 

আলীকদম থানার এস.আই শাহাদাত হোসেন জানান, পুলিশ প্রথমে স্থানীয় ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো এর মাধ্যমে ঘটনাটি জানতে পারেন। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি গাদা বন্দুকসহ গুলিবিদ্ধ অবস্থায় মৃত ত্বহা বিন আমীনকে উদ্ধার করে এবং তার সাথে থাকা ৪ বন্ধুকে আটক করে।

 

পুলিশ এই ঘটনার বিস্তারিত তদন্ত করছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইরানের পরিকল্পনায় হতবাক যুক্তরাষ্ট্র চীনা মুদ্রায় লেনদেন করলে হরমুজে চলতে পারবে জাহাজ!

ভোটের কালি কেন সহজে মুছে না: রয়েছে বিশেষ রাসায়নিকের ব্যবহার

দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

এখনও হাতে মেহেদী-পরনে বিয়ের শাড়ি, মিতুর শুধু প্রাণটাই নেই!

হাদির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া হয়

আই হ্যাভ আ প্ল্যান: ট্রাম্প

অতর্কিত হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলের ‘কলিজা ছিন্নভিন্ন’

ইসরাইলি হামলায় পূর্ব তেহরানে অন্তত ৪০ জন নিহত

১০

ছিনতাই হওয়া অটোরিকশার পেছনে দৌড়াচ্ছিল কিশোর চালক, ট্রাকচাপায় মৃত্যু

১১

মতপার্থক্য থাকলেও আ.লীগের বিরুদ্ধে একসঙ্গে লড়াই চলবে: হাসনাত আবদুল্লাহ

১২

মাদ্রাসায় অগ্নিকাণ্ড, তারাবির নামাজে থাকায় প্রাণে বাঁচল শতাধিক শিক্ষার্থী

১৩

চকরিয়ায় বালির গর্তের চোরাবালিতে তলিয়ে দুই কিশোরীর মর্মান্তিক মৃত্যু

১৪

চাঞ্চল্যকর তথ্য ফাঁস: পরকীয়া করতেন ইকরা, বিয়ে করেছিলেন অন্য কোথাও

১৫

পর্নোগ্রাফি মামলায় শিবির নেতা কারাগারে।

১৬

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

১৭

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

১৮

ডিসি মাসুদের শাস্তি দাবিতে শাহবাগ থানার সামনে কর্মসূচির ঘোষণা

১৯

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ শিশু ফাইজা জানে না বাবা-মা-বোনদের মৃত্যুর খবর

২০