Saifullah Shikder
২২ জুলাই ২০২৫, ২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১৬ জন

শিক্ষার্থীদের আইডি কার্ডে অভিভাবকের ফোন নম্বর যুক্ত করার নির্দেশ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আইডি কার্ডে বাবা-মা বা অভিভাবকের ফোন নম্বর সংযুক্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অবিলম্বে এই নির্দেশনা বাস্তবায়ন ও শিক্ষার্থীদের আইডি কার্ডে রক্তের গ্রুপও সংযুক্ত করতে শিক্ষা সচিবকে বলা হয়।

 

 

মঙ্গলবার (২২ জুলাই) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

 

একই হাইকোর্ট বেঞ্চ রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের হতাহতের ঘটনায় কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। ৭ দিনের মধ্যে সরকারকে এই কমিটি গঠন করতে বলা হয়েছে।

 

 

এ ছাড়া মাইলস্টোন স্কুলের আহত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ, মাইলস্টোন স্কুলের আগুনের পুড়ে যাওয়া নিহত শিক্ষার্থীদের ৫ কোটি টাকা এবং আহত শিক্ষার্থীদের ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নত অগ্নিনির্বাপক ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়।

 

 

 

একই সঙ্গে ঢাকাসহ দেশের সব জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান উড্ডয়ন প্রশ্নে রুল জারি করেছেন আদালত।

 

 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, গাজী কামরুল ইসলাম সজল, ছিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান, তানিম খান, সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির ও মো. ঈসা।

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আইডি কার্ডে বাবা-মা বা অভিভাবকের ফোন নম্বর সংযুক্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অবিলম্বে এই নির্দেশনা বাস্তবায়ন ও শিক্ষার্থীদের আইডি কার্ডে রক্তের গ্রুপও সংযুক্ত করতে শিক্ষা সচিবকে বলা হয়।

 

 

মঙ্গলবার (২২ জুলাই) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

 

এর আগে অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান বিশ্বাস এ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি ও ঢাকাসহ দেশের সব জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান এবং যুদ্ধবিমান উড্ডয়নের নিষেধাজ্ঞা প্রদানের নির্দেশনা চেয়ে রিট দায়ের করেন। জনস্বার্থে এ রিট আবেদনটি করেন তিনি। রিটে বিমানবাহিনীর অধীনে ত্রুটিপূর্ণ বিমানের সংখ্যা কত এবং এগুলোর রক্ষণাবেক্ষণের কী কার্যক্রম গ্রহণ করা হচ্ছে, তা জানতে নির্দেশনা চাওয়া হয়

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইরানের পরিকল্পনায় হতবাক যুক্তরাষ্ট্র চীনা মুদ্রায় লেনদেন করলে হরমুজে চলতে পারবে জাহাজ!

ভোটের কালি কেন সহজে মুছে না: রয়েছে বিশেষ রাসায়নিকের ব্যবহার

দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

এখনও হাতে মেহেদী-পরনে বিয়ের শাড়ি, মিতুর শুধু প্রাণটাই নেই!

হাদির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া হয়

আই হ্যাভ আ প্ল্যান: ট্রাম্প

অতর্কিত হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলের ‘কলিজা ছিন্নভিন্ন’

ইসরাইলি হামলায় পূর্ব তেহরানে অন্তত ৪০ জন নিহত

১০

ছিনতাই হওয়া অটোরিকশার পেছনে দৌড়াচ্ছিল কিশোর চালক, ট্রাকচাপায় মৃত্যু

১১

মতপার্থক্য থাকলেও আ.লীগের বিরুদ্ধে একসঙ্গে লড়াই চলবে: হাসনাত আবদুল্লাহ

১২

মাদ্রাসায় অগ্নিকাণ্ড, তারাবির নামাজে থাকায় প্রাণে বাঁচল শতাধিক শিক্ষার্থী

১৩

চকরিয়ায় বালির গর্তের চোরাবালিতে তলিয়ে দুই কিশোরীর মর্মান্তিক মৃত্যু

১৪

চাঞ্চল্যকর তথ্য ফাঁস: পরকীয়া করতেন ইকরা, বিয়ে করেছিলেন অন্য কোথাও

১৫

পর্নোগ্রাফি মামলায় শিবির নেতা কারাগারে।

১৬

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

১৭

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

১৮

ডিসি মাসুদের শাস্তি দাবিতে শাহবাগ থানার সামনে কর্মসূচির ঘোষণা

১৯

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ শিশু ফাইজা জানে না বাবা-মা-বোনদের মৃত্যুর খবর

২০