Saifullah Shikder
২৫ জুলাই ২০২৫, ৬:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৫ জন

মাইলস্টোন ট্র্যাজেডি: দ্রুত বিদ্যালয় খোলার বিপক্ষে অনেক অভিভাবক

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার পর অধিকাংশ অভিভাবকই দ্রুত স্কুল চালুর পক্ষে নেই। শিশুদের ভয় কাটাতে সময় নিতে চাচ্ছেন তারা। অভিভাবকরা বলেছেন, স্কুলের শিশুরা ওই ঘটনার পর মানসিকভাবে আঘাত পেয়েছে। তারা মা-বাবাকে সহপাঠীদের কথা বলছে। অনেকেই ঘুমের মধ্যে চমকে উঠছে। কেউবা রাতে ঘুম থেকে উঠে ভুলভাল কথা বলছে। তাই অনেক অভিভাবক কিছুদিন পর স্কুল চালুর পক্ষে মতামত দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে সরেজমিন বিদ্যালয় ঘুরে এ তথ্য জানা গেছে।

 

 

শিক্ষার্থী তাসমিনার মা সোহানা আক্তার বলেন, ‘আমার মেয়ে স্কুল শাখার শিক্ষার্থী। ঘটনার দিন সে ক্যান্টিনে খাবারের জন্য অপেক্ষা করছিল। দুর্ঘটনাস্থলের ওই ভবনে থাকলে নিশ্চিত তার মৃত্যু হতো।’ তিনি আরো বলেন, ‘চারদিন পর স্কুলে মেয়েকে নিয়ে এসেছি। আমার মেয়ে কদিন ধরে কথা বলা কমিয়ে দিয়েছে।’

 

 

শামসুল ইসলাম নামে আরেক অভিভাবক জানান, ‘আমার সন্তান স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ে। রাতে ঘুমের মধ্যে ভুলভাল কথা বলছে। শিশুদের মানসিক ট্রমা না কমা পর্যন্ত স্কুল না খোলার পক্ষেই আমার মত।’

 

এ বিষয়ে বিশিষ্ট মনোবিজ্ঞানী ডা. মুহিত কামাল বলেন, দুর্ঘটনায় শিশুরা মানসিকভাবে আঘাত পেতে পারে। তাদের ট্রমা কাটাতে সৃজনশীল কাজে উৎসাহ দিতে হবে।

 

সরেজমিনে গতকাল বৃহস্পতিবার দেখা গেছে, বিদ্যালয়ের গেট বন্ধ রয়েছে। উৎসুক লোকজন ভিড় করছে সেখানে। পুলিশ সদস্যরা তাদের সেখান থেকে সরিয়ে দিচ্ছে। তবে গতকাল স্কুলের কজন অভিভাবক ও শিক্ষার্থীকে সেখানে দেখা গেছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

ডিসি মাসুদের শাস্তি দাবিতে শাহবাগ থানার সামনে কর্মসূচির ঘোষণা

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ শিশু ফাইজা জানে না বাবা-মা-বোনদের মৃত্যুর খবর

সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিরোধী অভিযান: বাংলানিউজের সাংবাদিকসহ বেশ কয়েকজনের ওপর পুলিশের অতর্কিত হামলা!

মসজিদের ভেতরেই ঝরল মুয়াজ্জিনের রক্ত: মাোনায় বিজিবির গুলিতে হাফেজ মাজিদুলের শাহাদাত

যুবলীগ-যুবদল-যুব বিভাগ মিলে বালু লুট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগপত্র জমা দিয়েছেন।

মসজিদে ঢুকে শিবিরের ইউনিয়ন সেক্রেটারির উপর বিএনপির হামলা।

বান্দরবানে পাহাড়ি বাগানে আগুন দিতে গিয়ে দগ্ধ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

১০

তারাবারির নামাজ শেষে মসজিদের সামনে ছাত্রদলকর্মী খুন

১১

ছাত্রদল নেতার বিরুদ্ধে ভাগনিকে ধর্ষণের প্রমাণ মিলেছে : ডিবি

১২

দুর্ঘটনায় ফুটফুটে শিশু সন্তান হারিয়েও চালককে ক্ষমা করে দিলেন দম্পতি

১৩

সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী

১৪

গাজার নারীদের ধর্ষণের স্বীকারোক্তি ইসরায়েলি সেনার

১৫

জামায়াত ৪০ ভোটে পাস করায় বিএনপি নেতাকে পেটালেন কৃষকদল নেতা

১৬

ফুল ছিঁড়তে নিষেধ করায় ১০ শতক জমির সূর্যমুখী গাছ কেটে দিল দূর্বৃত্তরা

১৭

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২

১৮

সাকিবের ফেরার প্রক্রিয়া শুরু হচ্ছে আজ

১৯

স্বেচ্ছাসেবক দলের নেতার নেতৃত্বে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর এক সমর্থককে পিটিয়ে হত্যার অভিযোগ

২০