আল জাজিরার ডকুমেন্টারিতে শেখ মুজিবের মৃত্যু নিয়ে মন্তব্য: “সেনা বিদ্রোহ নয়, সেনা অভ্যুত্থানে নিহত হন শেখ মুজিব”
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংবাদমাধ্যম আল জাজিরা সম্প্রতি বাংলাদেশের ২০২৪ সালের শেখ হাসিনা বিরোধী কোটা আন্দোলন নিয়ে একটি ডকুমেন্টারি প্রকাশ করেছে, যার শিরোনাম “৩৬ জুলাই”। ডকুমেন্টারিতে আলোচিত হয়েছে জুলাই মাসে ঘটে যাওয়া বিক্ষোভ, দমন-পীড়ন ও সরকারের অবস্থানসহ বিভিন্ন দিক।
ডকুমেন্টারির একটি পর্যায়ে উপস্থাপক ১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনা তুলে ধরতে গিয়ে বলেন, “১৯৭৫ সালে এক সেনা অভ্যুত্থানে নিহত হন শেখ মুজিব ও তার পুরো পরিবার। বেঁচে যান কেবল তার কন্যা শেখ হাসিনা।”
আল জাজিরার এই মন্তব্যে স্পষ্টভাবে বলা হয়েছে, এটি ছিল “সেনা অভ্যুত্থান”, যা পূর্বে অনেক সময় “সেনা বিদ্রোহ” হিসেবে আখ্যায়িত করা হতো। বিশ্লেষকদের মতে, আল জাজিরার এই ভাষ্য ঐতিহাসিক বাস্তবতাকে আরও সুনির্দিষ্টভাবে তুলে ধরেছে।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোররাতে তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুরকে তার পরিবারের অধিকাংশ সদস্যস সেনা সদস্যদের হাতে নিহত হোন সে সময় শেখ মুজিবের দুই কন্যা—শেখ হাসিনা ও শেখ রেহানা—দেশের বাইরে থাকায় বেঁচে যান।
আল জাজিরার এই ডকুমেন্টারিতে ২০২৪ সালের সরকার বিরোধী বিক্ষোভ ও রাষ্ট্রীয় দমন-পীড়নের চিত্রও উঠে এসেছে। “৩৬ জুলাই” শিরোনামের এই ডকুমেন্টারিটি আন্তর্জাতিক অঙ্গনে ইতোমধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
মন্তব্য করুন