Saifullah Shikder
২৬ জুলাই ২০২৫, ৫:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৯৪ জন

এক বিয়ের বরযাত্রী খেয়ে ফেলল আরেক বিয়ের খাবার

 

 

চট্টগ্রামের মিরসরাইয়ে এক বিয়ের বরযাত্রীরা ভুল করে খেয়ে ফেলেছেন অন্য বিয়ের ভোজের খাবার। শুক্রবার (২৫ জুলাই) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।

 

 

 

জানা যায়, জোরারগঞ্জ ইউনিয়নের মাত্র ৫০০ মিটার দূরত্বে অবস্থিত ফাইভ স্টার কমিউনিটি সেন্টার এবং সোনালী কমিউনিটি সেন্টারে একই সময়ে চলছিল দুইটি বিয়ের অনুষ্ঠান। মধ্যাহ্নভোজের সময় সোনালী কমিউনিটি সেন্টারের আমন্ত্রিত ৭০ জন বরযাত্রী ভুল করে ঢুকে পড়েন ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে এবং সেখানে অন্য বিয়ের খাবার খেয়ে নেন।

 

ঘটনার খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক হাস্যরস। কেউ কেউ বরযাত্রীদের খাবারের দাম মেটানোর পরামর্শ দিচ্ছেন, আবার কেউ কেউ মজা করে বলছেন ‘খাবার বদল হলেও অন্তত বউ বদল হয়নি, এতেই সন্তুষ্ট।’

 

 

 

এ বিষয়ে ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে আয়োজিত বিয়ের আয়োজক পক্ষের সদস্য তাসিব তানজিল বলেন, ‘আলহামদুলিল্লাহ, তারা ১০০ জন খাওয়ার পরও আমাদের খাবার বেঁচে গেছে। মূল কথা হলো, আমরা এতে একেবারেই নিরাশ নই। যার রিজিক যেখানে লেখা আছে, সেটাই ঘটে। সর্বোপরি, আলহামদুলিল্লাহ।’

 

স্থানীয় বাসিন্দা সাহিন আলম জানান, ‘আমাদের বাড়ির পাশে সোনালী ক্লাবে বিএনপির এক নেতার মেয়ের বিয়ের অনুষ্ঠান হচ্ছিল বলে শুনেছিলাম। কিন্তু তাদের বরযাত্রীরা ভুল করে পাশের ফাইভ স্টার ক্লাবে গিয়ে অন্য বিয়ের খাবার খেয়ে চলে গেছেন।’

 

আরেক স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, ‘আমরা অনেক ক্লাবে দেখেছি একসাথে একাধিক বিয়ের আয়োজন হয়। অনেক সময় এরকম বিভ্রান্তি ঘটে। তবে এক ক্লাবের বদলে আরেক ক্লাবে গিয়ে ভোজ খেয়ে ফেলা এমন ভুল সত্যিই অকল্পনীয়।’

 

 

ঘটনাটি নিয়ে এলাকায় যেমন ব্যাপক আলোচনা শুরু হয়েছে, তেমনি হাস্যরসের উপকরণে পরিণত হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

ডিসি মাসুদের শাস্তি দাবিতে শাহবাগ থানার সামনে কর্মসূচির ঘোষণা

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ শিশু ফাইজা জানে না বাবা-মা-বোনদের মৃত্যুর খবর

সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিরোধী অভিযান: বাংলানিউজের সাংবাদিকসহ বেশ কয়েকজনের ওপর পুলিশের অতর্কিত হামলা!

মসজিদের ভেতরেই ঝরল মুয়াজ্জিনের রক্ত: মাোনায় বিজিবির গুলিতে হাফেজ মাজিদুলের শাহাদাত

যুবলীগ-যুবদল-যুব বিভাগ মিলে বালু লুট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগপত্র জমা দিয়েছেন।

মসজিদে ঢুকে শিবিরের ইউনিয়ন সেক্রেটারির উপর বিএনপির হামলা।

বান্দরবানে পাহাড়ি বাগানে আগুন দিতে গিয়ে দগ্ধ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

১০

তারাবারির নামাজ শেষে মসজিদের সামনে ছাত্রদলকর্মী খুন

১১

ছাত্রদল নেতার বিরুদ্ধে ভাগনিকে ধর্ষণের প্রমাণ মিলেছে : ডিবি

১২

দুর্ঘটনায় ফুটফুটে শিশু সন্তান হারিয়েও চালককে ক্ষমা করে দিলেন দম্পতি

১৩

সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী

১৪

গাজার নারীদের ধর্ষণের স্বীকারোক্তি ইসরায়েলি সেনার

১৫

জামায়াত ৪০ ভোটে পাস করায় বিএনপি নেতাকে পেটালেন কৃষকদল নেতা

১৬

ফুল ছিঁড়তে নিষেধ করায় ১০ শতক জমির সূর্যমুখী গাছ কেটে দিল দূর্বৃত্তরা

১৭

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২

১৮

সাকিবের ফেরার প্রক্রিয়া শুরু হচ্ছে আজ

১৯

স্বেচ্ছাসেবক দলের নেতার নেতৃত্বে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর এক সমর্থককে পিটিয়ে হত্যার অভিযোগ

২০