Saifullah Shikder
২৬ জুলাই ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৯৭ জন

অসুস্থ তরুণীকে চলন্ত অ্যাম্বুলেন্সের ভেতর গণধর্ষণ

 

ভারতের বিহার রাজ্যে নিরাপত্তা বাহিনীর পরীক্ষায় অংশ নিতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার শিকার হয়েছেন এক তরুণী। পরীক্ষা চলাকালে অজ্ঞান হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়ার সময়, সেই তরুণী অ্যাম্বুলেন্সের ভেতরে গণধর্ষণের শিকার হন বলে অভিযোগ উঠেছে।

 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ঘটনাটি ঘটে গত ২৪ জুলাই। সেদিন বিহারের বোধ গয়ার মিলিটারি পুলিশ গ্রাউন্ডে হোম গার্ডে নিয়োগের জন্য শারীরিক পরীক্ষার আয়োজন করা হয়েছিল। সেখানে অংশ নেওয়া ২৬ বছর বয়সী এক তরুণী হঠাৎ করে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন। এরপর দ্রুত তাকে একটি অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

 

তরুণী অভিযোগ করেছেন, অজ্ঞান অবস্থায় থাকার সুযোগে অ্যাম্বুলেন্সে থাকা একাধিক ব্যক্তি তাকে ধর্ষণ করে। বিষয়টি জানার পর বোধ গয়া থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পাওয়ার পরপরই তরুণীর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং তদন্ত শুরু করা হয়েছে।

 

অভিযোগ দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করে। তারা হলেন অ্যাম্বুলেন্সের চালক বিনয় কুমার ও টেকনিশিয়ান অজিত কুমার। পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে, অ্যাম্বুলেন্সটি হাসপাতালে যাওয়ার সময় কোন পথে গিয়েছিল।

 

এ ঘটনার খবর প্রকাশের পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই নিরাপত্তা ব্যবস্থা ও নারীসুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে তদন্ত দ্রুতগতিতে এগিয়ে চলছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইরানের পরিকল্পনায় হতবাক যুক্তরাষ্ট্র চীনা মুদ্রায় লেনদেন করলে হরমুজে চলতে পারবে জাহাজ!

ভোটের কালি কেন সহজে মুছে না: রয়েছে বিশেষ রাসায়নিকের ব্যবহার

দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

এখনও হাতে মেহেদী-পরনে বিয়ের শাড়ি, মিতুর শুধু প্রাণটাই নেই!

হাদির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া হয়

আই হ্যাভ আ প্ল্যান: ট্রাম্প

অতর্কিত হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলের ‘কলিজা ছিন্নভিন্ন’

ইসরাইলি হামলায় পূর্ব তেহরানে অন্তত ৪০ জন নিহত

১০

ছিনতাই হওয়া অটোরিকশার পেছনে দৌড়াচ্ছিল কিশোর চালক, ট্রাকচাপায় মৃত্যু

১১

মতপার্থক্য থাকলেও আ.লীগের বিরুদ্ধে একসঙ্গে লড়াই চলবে: হাসনাত আবদুল্লাহ

১২

মাদ্রাসায় অগ্নিকাণ্ড, তারাবির নামাজে থাকায় প্রাণে বাঁচল শতাধিক শিক্ষার্থী

১৩

চকরিয়ায় বালির গর্তের চোরাবালিতে তলিয়ে দুই কিশোরীর মর্মান্তিক মৃত্যু

১৪

চাঞ্চল্যকর তথ্য ফাঁস: পরকীয়া করতেন ইকরা, বিয়ে করেছিলেন অন্য কোথাও

১৫

পর্নোগ্রাফি মামলায় শিবির নেতা কারাগারে।

১৬

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

১৭

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

১৮

ডিসি মাসুদের শাস্তি দাবিতে শাহবাগ থানার সামনে কর্মসূচির ঘোষণা

১৯

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ শিশু ফাইজা জানে না বাবা-মা-বোনদের মৃত্যুর খবর

২০