Saifullah Shikder
৩ অগাস্ট ২০২৫, ৪:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯৮ জন

ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজা পেলেন ভারতের সাবেক এমপি

গৃহকর্মীকে ধর্ষণের দায়ে ভারতের সাবেক সংসদ সদস্য প্রজ্বল রেভান্নাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বেঙ্গালুরুর একটি বিশেষ আদালত। ৩৪ বছর বয়সী প্রজ্জ্বল দেশটির সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি। খবর, এনডিটিভি’র।

 

 

শনিবার (২ আগস্ট) বিচারক সন্তোষ গজানন ভাটের সভাপতিত্বে গঠিত এমপি-এমএলএ’দের জন্য গঠিত বিশেষ আদালত এই রায় দেন। কারাদণ্ডের পাশাপাশি তাকে ১১ লাখ রুপি জরিমানা করা হয়। ভুক্তভোগী নারী প্রজ্বলের পরিবারের মালিকানাধীন একটি ফার্ম হাউস বা অবকাশযাপন কেন্দ্রে গৃহপরিচারিকা হিসেবে কাজ করতেন।

 

২০২৪ সালে কর্ণাটকের হাসান জেলায় প্রজ্বলের বিরুদ্ধে চারটি ধর্ষণ ও যৌন হয়রানির মামলা হয়। বাকি তিনটি মামলার বিচারও চলমান।

 

 

 

সাজা ঘোষণার আগে প্রজ্বল কান্নায় ভেঙে পড়েন এবং আদালতে দোষী সাব্যস্ত হওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, আমার একটি পরিবার আছে, আমি ছয় মাস ধরে আমার মা এবং বাবাকে দেখিনি। দয়া করে আমাকে কম শাস্তি দিন, এটাই আমি আদালতের কাছে অনুরোধ করছি। তবে তার আবেদনে কর্ণপাত করেনি বিচারক।

 

তবে, রেভান্নার পরিবারের অভিযোগ, এটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। এসবের পেছনে রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল কংগ্রেসের হাত রয়েছে। যৌন নিপীড়নের একাধিক অভিযোগের পাশাপাশি ব্যক্তিগত বিতর্কের জেরেই সবশেষ লোকসভা নির্বাচনে হাসান আসনে হেরে যান প্রজ্বল।

 

উল্লেখ্য, ২০২৪ সালের ৩১ মে থেকে কারাগারে রয়েছেন প্রজ্বল। জার্মানি থেকে ফেরার সময় ওই দিন তাকে গ্রেফতার করা হয়। একাধিক নারীর ওপর যৌন নিপীড়নের ভিডিও প্রকাশ হওয়ার পর তিনি ইউরোপে পালিয়ে গিয়েছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইরানের পরিকল্পনায় হতবাক যুক্তরাষ্ট্র চীনা মুদ্রায় লেনদেন করলে হরমুজে চলতে পারবে জাহাজ!

ভোটের কালি কেন সহজে মুছে না: রয়েছে বিশেষ রাসায়নিকের ব্যবহার

দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

এখনও হাতে মেহেদী-পরনে বিয়ের শাড়ি, মিতুর শুধু প্রাণটাই নেই!

হাদির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া হয়

আই হ্যাভ আ প্ল্যান: ট্রাম্প

অতর্কিত হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলের ‘কলিজা ছিন্নভিন্ন’

ইসরাইলি হামলায় পূর্ব তেহরানে অন্তত ৪০ জন নিহত

১০

ছিনতাই হওয়া অটোরিকশার পেছনে দৌড়াচ্ছিল কিশোর চালক, ট্রাকচাপায় মৃত্যু

১১

মতপার্থক্য থাকলেও আ.লীগের বিরুদ্ধে একসঙ্গে লড়াই চলবে: হাসনাত আবদুল্লাহ

১২

মাদ্রাসায় অগ্নিকাণ্ড, তারাবির নামাজে থাকায় প্রাণে বাঁচল শতাধিক শিক্ষার্থী

১৩

চকরিয়ায় বালির গর্তের চোরাবালিতে তলিয়ে দুই কিশোরীর মর্মান্তিক মৃত্যু

১৪

চাঞ্চল্যকর তথ্য ফাঁস: পরকীয়া করতেন ইকরা, বিয়ে করেছিলেন অন্য কোথাও

১৫

পর্নোগ্রাফি মামলায় শিবির নেতা কারাগারে।

১৬

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

১৭

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

১৮

ডিসি মাসুদের শাস্তি দাবিতে শাহবাগ থানার সামনে কর্মসূচির ঘোষণা

১৯

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ শিশু ফাইজা জানে না বাবা-মা-বোনদের মৃত্যুর খবর

২০