Saifullah Shikder
৫ অগাস্ট ২০২৫, ৪:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৭২ জন

ছাত্রদল সভাপতির মাথায় ছাতা ধরে প্রশংসায় ভাসছেন শিবির সভাপতি

 

 

 

 

 

 

 

 

মানিক মিয়া এভিনিউয়ে প্রবল বৃষ্টির মধ্যে ছাত্রদল সভাপতির মাথায় ছাতা ধরেন শিবির সভাপতি

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ৫ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে এক অভাবনীয় রাজনৈতিক সম্প্রীতির চিত্র দেখা গেছে। মুষলধারে বৃষ্টির সময় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম নিজ হাতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের মাথায় ছাতা ধরে রাজনৈতিক সৌজন্যতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

 

মঙ্গলবার (৫ আগস্ট) অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরই মাঝে বৃষ্টির কারণে ছাত্রদলের সভাপতি রাকিব কিছুটা অস্বস্তিতে পড়লে সম্প্রীতির হাত বাড়িয়ে দেন শিবির সভাপতি।

 

 

এর ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যার ব্যাপক প্রশংসা করছেন নেটিজেনরা। সেই সঙ্গে বিভিন্ন মহলে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে ঘটনাটি।

 

এই ঘটনাকে ‘জুলাই বিপ্লবের’ অন্যতম বড় প্রাপ্তি হিসেবে দেখছেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন, ছাত্র রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত ভিন্ন মতাদর্শের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তা যেন কোনোভাবেই বিভেদ, বিরোধ বা সংঘর্ষের জন্ম না দেয়। দেশের এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার জন্য সকল রাজনৈতিক সংগঠনের ঐক্যবদ্ধ হওয়া উচিত। এই ঘটনা প্রমাণ করে যে, রাজনীতিতে ব্যক্তিগত সম্পর্ক এবং মানবিকতা এখনও কতটা গুরুত্বপূর্ণ।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

ডিসি মাসুদের শাস্তি দাবিতে শাহবাগ থানার সামনে কর্মসূচির ঘোষণা

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ শিশু ফাইজা জানে না বাবা-মা-বোনদের মৃত্যুর খবর

সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিরোধী অভিযান: বাংলানিউজের সাংবাদিকসহ বেশ কয়েকজনের ওপর পুলিশের অতর্কিত হামলা!

মসজিদের ভেতরেই ঝরল মুয়াজ্জিনের রক্ত: মাোনায় বিজিবির গুলিতে হাফেজ মাজিদুলের শাহাদাত

যুবলীগ-যুবদল-যুব বিভাগ মিলে বালু লুট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগপত্র জমা দিয়েছেন।

মসজিদে ঢুকে শিবিরের ইউনিয়ন সেক্রেটারির উপর বিএনপির হামলা।

বান্দরবানে পাহাড়ি বাগানে আগুন দিতে গিয়ে দগ্ধ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

১০

তারাবারির নামাজ শেষে মসজিদের সামনে ছাত্রদলকর্মী খুন

১১

ছাত্রদল নেতার বিরুদ্ধে ভাগনিকে ধর্ষণের প্রমাণ মিলেছে : ডিবি

১২

দুর্ঘটনায় ফুটফুটে শিশু সন্তান হারিয়েও চালককে ক্ষমা করে দিলেন দম্পতি

১৩

সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী

১৪

গাজার নারীদের ধর্ষণের স্বীকারোক্তি ইসরায়েলি সেনার

১৫

জামায়াত ৪০ ভোটে পাস করায় বিএনপি নেতাকে পেটালেন কৃষকদল নেতা

১৬

ফুল ছিঁড়তে নিষেধ করায় ১০ শতক জমির সূর্যমুখী গাছ কেটে দিল দূর্বৃত্তরা

১৭

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২

১৮

সাকিবের ফেরার প্রক্রিয়া শুরু হচ্ছে আজ

১৯

স্বেচ্ছাসেবক দলের নেতার নেতৃত্বে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর এক সমর্থককে পিটিয়ে হত্যার অভিযোগ

২০