Saifullah Shikder
১৪ অগাস্ট ২০২৫, ৩:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২২ জন

চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

যশোরের অভয়নগরে চার কোটি টাকা চাঁদাবাজির মামলায় আলোচিত পদ স্থগিত বিএনপি নেতা আসাদুজ্জামান জনিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গত বুধবার রাতে খুলনায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অভয়নগর থানার ওসি আবদুল আলীম।

 

 

জানা গেছে, গত বছরের ২ সেপ্টেম্বর উপজেলার নওয়াপাড়া বাজারের ব্যবসায়ী জাফ্রিদী এন্টারপ্রাইজের মালিক শাহনেওয়াজ কবীর ওরফে টিপুকে নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক (স্থগিত) আসাদুজ্জামান জনির অফিসে ডেকে নিয়ে যান সৈকত হোসেন হিরা নামে এক যুবক। এ সময় জনি ব্যবসায়ী টিপুকে মারধর এবং অস্ত্রের মুখে দুই কোটি টাকা চাঁদা আদায় করেন।

 

১৮ সেপ্টেম্বর ব্যবসায়ী টিপুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে সেই সৈকত হোসেন হীরা পুনরায় ধরে নিয়ে যান। তাকে বিএনপি নেতা জনির কণা ইকোপার্কে নিয়ে আটকে রাখা হয়।

 

খবর পেয়ে টিপুর স্ত্রী সেখানে গেলে জনি ও তার সহযোগী সম্রাট হোসেন এবং তথাকথিত সাংবাদিক মফিজুর রহমান দপ্তরি মারধর করেন এবং পার্কে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিচাপা দিয়ে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে আরো দুই কোটি টাকা আদায় করেন।

 

ঘটনার পর ৩০ জুলাই অভয়নগর থানায় ও ৩১ জুলাই স্থানীয় সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ীর স্ত্রী আসমা খাতুন। এরপর ৩ আগস্ট জনি ও তার বাবা কামরুজ্জামান মজুমদারসহ ছয়জনের নামে অভয়নগর থানায় চাঁদাবাজির মামলা হয়।

 

ওসি আবদুল আলীম সাংবাদিকদের বলেন, ‘চাঁদাবাজির মামলায় দীর্ঘদিন ধরে পালিয়ে থাকা জনিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর সদস্যরা মঙ্গলবার রাতে খুলনা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হন। তাকে অভয়নগর থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে আরো কিছু চাঁদাবাজি ও মাদক সংশ্লিষ্ট অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।’

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইরানের পরিকল্পনায় হতবাক যুক্তরাষ্ট্র চীনা মুদ্রায় লেনদেন করলে হরমুজে চলতে পারবে জাহাজ!

ভোটের কালি কেন সহজে মুছে না: রয়েছে বিশেষ রাসায়নিকের ব্যবহার

দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

এখনও হাতে মেহেদী-পরনে বিয়ের শাড়ি, মিতুর শুধু প্রাণটাই নেই!

হাদির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া হয়

আই হ্যাভ আ প্ল্যান: ট্রাম্প

অতর্কিত হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলের ‘কলিজা ছিন্নভিন্ন’

ইসরাইলি হামলায় পূর্ব তেহরানে অন্তত ৪০ জন নিহত

১০

ছিনতাই হওয়া অটোরিকশার পেছনে দৌড়াচ্ছিল কিশোর চালক, ট্রাকচাপায় মৃত্যু

১১

মতপার্থক্য থাকলেও আ.লীগের বিরুদ্ধে একসঙ্গে লড়াই চলবে: হাসনাত আবদুল্লাহ

১২

মাদ্রাসায় অগ্নিকাণ্ড, তারাবির নামাজে থাকায় প্রাণে বাঁচল শতাধিক শিক্ষার্থী

১৩

চকরিয়ায় বালির গর্তের চোরাবালিতে তলিয়ে দুই কিশোরীর মর্মান্তিক মৃত্যু

১৪

চাঞ্চল্যকর তথ্য ফাঁস: পরকীয়া করতেন ইকরা, বিয়ে করেছিলেন অন্য কোথাও

১৫

পর্নোগ্রাফি মামলায় শিবির নেতা কারাগারে।

১৬

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

১৭

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

১৮

ডিসি মাসুদের শাস্তি দাবিতে শাহবাগ থানার সামনে কর্মসূচির ঘোষণা

১৯

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ শিশু ফাইজা জানে না বাবা-মা-বোনদের মৃত্যুর খবর

২০