মোহাম্মদ শাহাদাত
১ জুলাই ২০২৫, ৩:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৮ জন

জুলাই আন্দোলনের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও দ্রুত বিচার দাবি খালেদা জিয়ার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ২০২৪ সালের জুলাই গণ-আন্দোলনে প্রাণ হারানো শহীদদের স্মরণে রাষ্ট্রীয় স্বীকৃতি এবং তাঁদের হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে শহীদদের পরিবারগুলোর সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ গড়ারও আহ্বান জানান তিনি।

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত “গণ-অভ্যুত্থান ২০২৪, জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা” শীর্ষক অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি। শহীদ পরিবারের সদস্যরা এ আয়োজনে উপস্থিত ছিলেন।

খালেদা জিয়া বলেন, “গত ১৬ বছর ধরে দেশের জনগণ ভয়াবহ দমন-পীড়ন, গ্রেপ্তার, হত্যা ও গুমের শিকার হয়েছে। একদলীয় শাসনব্যবস্থাকে চিরস্থায়ী করতে আওয়ামী লীগ কর্তৃক গণতন্ত্র ধ্বংসের অপচেষ্টা হয়েছে। কিন্তু ছাত্র-জনতার আত্মত্যাগে ফ্যাসিবাদী শাসনের পতন ঘটেছে এবং বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে।”

তিনি শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। একইসঙ্গে গুম-খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের একটি তালিকা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

বিএনপি নেত্রী বলেন, “বর্তমানে যে সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে, তা কাজে লাগিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। কর্মসংস্থান তৈরি করতে হবে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের পদক্ষেপ নিতে হবে।”

বার্তার শেষাংশে খালেদা জিয়া বলেন, “শহীদদের রক্ত, মায়েদের অশ্রু যেন কখনো বৃথা না যায়, সেটি নিশ্চিত করতে হবে। জাতীয় ঐক্যই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠানটি বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয়, যেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উদ্বোধনী বক্তব্য দেন। উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদ, শহীদ মীর মুগ্ধ, শহীদ ওয়াসিম, শহীদ বিশ্বজিৎসহ গুম ও হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের স্বজনরা।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইরানের পরিকল্পনায় হতবাক যুক্তরাষ্ট্র চীনা মুদ্রায় লেনদেন করলে হরমুজে চলতে পারবে জাহাজ!

ভোটের কালি কেন সহজে মুছে না: রয়েছে বিশেষ রাসায়নিকের ব্যবহার

দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

এখনও হাতে মেহেদী-পরনে বিয়ের শাড়ি, মিতুর শুধু প্রাণটাই নেই!

হাদির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া হয়

আই হ্যাভ আ প্ল্যান: ট্রাম্প

অতর্কিত হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলের ‘কলিজা ছিন্নভিন্ন’

ইসরাইলি হামলায় পূর্ব তেহরানে অন্তত ৪০ জন নিহত

১০

ছিনতাই হওয়া অটোরিকশার পেছনে দৌড়াচ্ছিল কিশোর চালক, ট্রাকচাপায় মৃত্যু

১১

মতপার্থক্য থাকলেও আ.লীগের বিরুদ্ধে একসঙ্গে লড়াই চলবে: হাসনাত আবদুল্লাহ

১২

মাদ্রাসায় অগ্নিকাণ্ড, তারাবির নামাজে থাকায় প্রাণে বাঁচল শতাধিক শিক্ষার্থী

১৩

চকরিয়ায় বালির গর্তের চোরাবালিতে তলিয়ে দুই কিশোরীর মর্মান্তিক মৃত্যু

১৪

চাঞ্চল্যকর তথ্য ফাঁস: পরকীয়া করতেন ইকরা, বিয়ে করেছিলেন অন্য কোথাও

১৫

পর্নোগ্রাফি মামলায় শিবির নেতা কারাগারে।

১৬

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

১৭

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

১৮

ডিসি মাসুদের শাস্তি দাবিতে শাহবাগ থানার সামনে কর্মসূচির ঘোষণা

১৯

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ শিশু ফাইজা জানে না বাবা-মা-বোনদের মৃত্যুর খবর

২০