মোসলেম মোহাম্মদ
৫ জুলাই ২০২৫, ১:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৬ জন

ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত অন্তত ১৫

Screenshot

 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দীর্ঘদিনের গোষ্ঠীগত বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারিয়েছেন সোহরাব হোসাইন আবির নামে এক ছাত্রদল নেতা। শনিবার (৫ জুলাই) দুপুরে উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

নিহত সোহরাব হোসাইন আবির চাতলপাড় ইউনিয়ন ছাত্রদলের সহসাধারণ সম্পাদক এবং কাঁঠালকান্দি গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি মোল্লা গোষ্ঠীর সমর্থক হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাঁঠালকান্দি গ্রামের উল্টা গোষ্ঠী ও মোল্লা গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে টানাপোড়েন চলছিল। শনিবার সকালে এই বিরোধ নতুন করে উত্তেজনার সৃষ্টি করে এবং দুপুর ১টার দিকে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে রণক্ষেত্র তৈরি করে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ছাত্রদল নেতা আবির ঘটনাস্থলেই মারা যান। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম জানান, “দুই পক্ষের মধ্যে পূর্ব বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। একজন নিহত হয়েছেন এবং অনেকেই আহত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় এবং বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

এ ঘটনায় এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইরানের পরিকল্পনায় হতবাক যুক্তরাষ্ট্র চীনা মুদ্রায় লেনদেন করলে হরমুজে চলতে পারবে জাহাজ!

ভোটের কালি কেন সহজে মুছে না: রয়েছে বিশেষ রাসায়নিকের ব্যবহার

দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

এখনও হাতে মেহেদী-পরনে বিয়ের শাড়ি, মিতুর শুধু প্রাণটাই নেই!

হাদির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া হয়

আই হ্যাভ আ প্ল্যান: ট্রাম্প

অতর্কিত হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলের ‘কলিজা ছিন্নভিন্ন’

ইসরাইলি হামলায় পূর্ব তেহরানে অন্তত ৪০ জন নিহত

১০

ছিনতাই হওয়া অটোরিকশার পেছনে দৌড়াচ্ছিল কিশোর চালক, ট্রাকচাপায় মৃত্যু

১১

মতপার্থক্য থাকলেও আ.লীগের বিরুদ্ধে একসঙ্গে লড়াই চলবে: হাসনাত আবদুল্লাহ

১২

মাদ্রাসায় অগ্নিকাণ্ড, তারাবির নামাজে থাকায় প্রাণে বাঁচল শতাধিক শিক্ষার্থী

১৩

চকরিয়ায় বালির গর্তের চোরাবালিতে তলিয়ে দুই কিশোরীর মর্মান্তিক মৃত্যু

১৪

চাঞ্চল্যকর তথ্য ফাঁস: পরকীয়া করতেন ইকরা, বিয়ে করেছিলেন অন্য কোথাও

১৫

পর্নোগ্রাফি মামলায় শিবির নেতা কারাগারে।

১৬

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

১৭

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

১৮

ডিসি মাসুদের শাস্তি দাবিতে শাহবাগ থানার সামনে কর্মসূচির ঘোষণা

১৯

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ শিশু ফাইজা জানে না বাবা-মা-বোনদের মৃত্যুর খবর

২০