মোসলেম মোহাম্মদ
৬ জুলাই ২০২৫, ৩:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০৮ জন

বিএনপি নেতা ফজলুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা, বহিষ্কারের দাবি জানালেন জুলাই বিপ্লবের নেতারা

Screenshot

 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক ছাত্রলীগ নেতা ফজলুর রহমানকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স (জেআরএ)। সংগঠনটি রোববার তাদের ফেসবুক পেজে একটি ফটোকার্ডসহ পোস্ট দিয়ে এই ঘোষণা দেয়। ফটোকার্ডে লেখা রয়েছে, “ছাত্র-জনতার পক্ষ থেকে বিএনপি নেতা ফজলুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।” সেখানে ফজলুর রহমানের একটি উক্তিও উল্লেখ করা হয়েছে— “চক্রান্তের কাছে জনগণ হেরে গেছে।”

জেআরএ-র দাবি, ফজলুর রহমান বারবার জুলাই বিপ্লব এবং এতে অংশগ্রহণকারী ছাত্র-জনতার বিরুদ্ধে বিষোদগার করে যাচ্ছেন। পোস্টের ক্যাপশনে বলা হয়, “বিএনপি স্বৈরাচারবিরোধী আন্দোলনের পুরোধা ছিলো। অথচ সেই দলেরই একজন কেন্দ্রীয় নেতা যখন জুলাই-বিরোধী অবস্থান নেন, তখন সেটি শুধু দুঃখজনকই নয়, রাজনৈতিকভাবেও আত্মঘাতী।”

এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের আহ্বায়ক সালেহ আহমেদ বলেন, “৫ আগস্টের পর থেকে ফজলুর রহমান বিপ্লব ও বিপ্লবীদের নিয়ে নানা নেতিবাচক বক্তব্য দিয়ে যাচ্ছেন। এতে করে শুধু আন্দোলনের সম্মান ক্ষুণ্ন হচ্ছে না, ছাত্র-জনতার আত্মত্যাগকেও তাচ্ছিল্য করা হচ্ছে।”

তিনি আরও জানান, “আমরা দীর্ঘদিন ধরে বিষয়টি পর্যবেক্ষণ করছি। অবশেষে জেআরএ ছাড়াও ছাত্রদল, ছাত্রশিবির ও জুলাই বিপ্লবের অন্যান্য অংশীদারদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্তে পৌঁছাই। তাকে অবাঞ্ছিত ঘোষণার অর্থ— এখন থেকে তিনি আর ছাত্র-জনতার কাছে কোনো সম্মান পাবেন না।”

উল্লেখ্য, ফজলুর রহমান এক সময় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। ১৯৭৫ সালের পর তিনি বিদ্রোহী ছাত্রলীগ গঠন করেন। পরবর্তীতে কৃষক-শ্রমিক-জনতা লীগে সক্রিয় থাকার পর বিএনপিতে যোগ দেন এবং বর্তমানে দলটির চেয়ারপারসনের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন।

তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তার বিভিন্ন বিতর্কিত বক্তব্য দলের ভিতরেই সমালোচনার জন্ম দিয়েছে। জেআরএসহ সংশ্লিষ্টরা দ্রুত তাকে বিএনপি থেকে বহিষ্কারের আহ্বান জানাচ্ছেন।

 

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইরানের পরিকল্পনায় হতবাক যুক্তরাষ্ট্র চীনা মুদ্রায় লেনদেন করলে হরমুজে চলতে পারবে জাহাজ!

ভোটের কালি কেন সহজে মুছে না: রয়েছে বিশেষ রাসায়নিকের ব্যবহার

দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

এখনও হাতে মেহেদী-পরনে বিয়ের শাড়ি, মিতুর শুধু প্রাণটাই নেই!

হাদির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া হয়

আই হ্যাভ আ প্ল্যান: ট্রাম্প

অতর্কিত হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলের ‘কলিজা ছিন্নভিন্ন’

ইসরাইলি হামলায় পূর্ব তেহরানে অন্তত ৪০ জন নিহত

১০

ছিনতাই হওয়া অটোরিকশার পেছনে দৌড়াচ্ছিল কিশোর চালক, ট্রাকচাপায় মৃত্যু

১১

মতপার্থক্য থাকলেও আ.লীগের বিরুদ্ধে একসঙ্গে লড়াই চলবে: হাসনাত আবদুল্লাহ

১২

মাদ্রাসায় অগ্নিকাণ্ড, তারাবির নামাজে থাকায় প্রাণে বাঁচল শতাধিক শিক্ষার্থী

১৩

চকরিয়ায় বালির গর্তের চোরাবালিতে তলিয়ে দুই কিশোরীর মর্মান্তিক মৃত্যু

১৪

চাঞ্চল্যকর তথ্য ফাঁস: পরকীয়া করতেন ইকরা, বিয়ে করেছিলেন অন্য কোথাও

১৫

পর্নোগ্রাফি মামলায় শিবির নেতা কারাগারে।

১৬

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

১৭

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

১৮

ডিসি মাসুদের শাস্তি দাবিতে শাহবাগ থানার সামনে কর্মসূচির ঘোষণা

১৯

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ শিশু ফাইজা জানে না বাবা-মা-বোনদের মৃত্যুর খবর

২০