মোসলেম মোহাম্মদ
৭ জুলাই ২০২৫, ৩:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৭ জন

“মনে আছে তো, কারেন্টের খাম্বা কেস?”—বিএনপিকে তীব্র আক্রমণে ফয়জুল করিম

Screenshot

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বিএনপির বিরুদ্ধে তীব্র ভাষায় সমালোচনা করেছেন। তিনি বলেন, “২০০১ থেকে ২০০৫ পর্যন্ত আমরা দেখেছি শুধু খাম্বা কেস, ট্রান্সফার কেস, হাওয়া ভবন আর নানা রকম ভবনের রাজত্ব। মনে আছে তো, কারেন্টের খাম্বা কেস?”

রোববার (৬ জুলাই) বিকেলে রাজশাহীতে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপির চাঁদাবাজির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আজ এমন কোনো জায়গা নেই যেখানে বিএনপি চাঁদা তোলে না। প্রতিদিন খবরের কাগজ খুললেই দেখা যায় তাদের নানা অপকর্মের খবর। যা প্রকাশ পায়, তার চেয়ে বহু গুণ বেশি লুকিয়ে আছে। এটা কেবল বরফের চূড়া মাত্র।”

ফয়জুল করিম প্রশ্ন রাখেন, “আমাকে এমন একটি বক্তব্য শোনান, যার জন্য মানুষ বিএনপিকে ভোট দেবে। এমন কোনো ন্যারেটিভ আছে কি? উন্নয়নের কথা বললে—আওয়ামী লীগ তাদের চেয়ে হাজার গুণ বেশি উন্নয়ন করেছে।”

আওয়ামী লীগের নানা দুর্নীতির অভিযোগ তুলে ধরে তিনি বলেন, “এস আলম গ্রুপের সম্পদ আজ কার দখলে, কে নিয়েছে তার গাড়ি? খুঁজলেই উত্তর পাওয়া যাবে।”

তবে একইসাথে তিনি বিএনপিকেও ছাড় দেননি। বলেন, “যে কারণে মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে—জুলুম, চাঁদাবাজি, মাস্তানি—বিএনপিও সেই পথেই হাঁটছে। যে দল এত উন্নয়নের পরেও জনরোষে পড়ে, সেই দলের বিরুদ্ধে বিএনপি যখন একই ধরনের কাজ করে, তখন তারা কি আশায় ভোট চায়?”

সবশেষে তিনি বলেন, “বিএনপি মনে করছে, ইতিহাসের পিঠ ভর করে ভবিষ্যতের ভোট পাবে। কিন্তু মানুষ আজ প্রশ্ন করছে—ভোলায় এক নারীর ওপর বর্বরতা চালানোর মতো ঘটনা যারা ঘটায়, তারা কীভাবে মানুষের আস্থা পেতে চায়?”

 

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইরানের পরিকল্পনায় হতবাক যুক্তরাষ্ট্র চীনা মুদ্রায় লেনদেন করলে হরমুজে চলতে পারবে জাহাজ!

ভোটের কালি কেন সহজে মুছে না: রয়েছে বিশেষ রাসায়নিকের ব্যবহার

দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

এখনও হাতে মেহেদী-পরনে বিয়ের শাড়ি, মিতুর শুধু প্রাণটাই নেই!

হাদির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া হয়

আই হ্যাভ আ প্ল্যান: ট্রাম্প

অতর্কিত হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলের ‘কলিজা ছিন্নভিন্ন’

ইসরাইলি হামলায় পূর্ব তেহরানে অন্তত ৪০ জন নিহত

১০

ছিনতাই হওয়া অটোরিকশার পেছনে দৌড়াচ্ছিল কিশোর চালক, ট্রাকচাপায় মৃত্যু

১১

মতপার্থক্য থাকলেও আ.লীগের বিরুদ্ধে একসঙ্গে লড়াই চলবে: হাসনাত আবদুল্লাহ

১২

মাদ্রাসায় অগ্নিকাণ্ড, তারাবির নামাজে থাকায় প্রাণে বাঁচল শতাধিক শিক্ষার্থী

১৩

চকরিয়ায় বালির গর্তের চোরাবালিতে তলিয়ে দুই কিশোরীর মর্মান্তিক মৃত্যু

১৪

চাঞ্চল্যকর তথ্য ফাঁস: পরকীয়া করতেন ইকরা, বিয়ে করেছিলেন অন্য কোথাও

১৫

পর্নোগ্রাফি মামলায় শিবির নেতা কারাগারে।

১৬

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

১৭

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

১৮

ডিসি মাসুদের শাস্তি দাবিতে শাহবাগ থানার সামনে কর্মসূচির ঘোষণা

১৯

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ শিশু ফাইজা জানে না বাবা-মা-বোনদের মৃত্যুর খবর

২০