Alam
৯ জুলাই ২০২৫, ২:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৩ জন

বাঁধ ভেঙে ফেনীর ১৫ গ্রাম প্লাবিত, ১৩১টি আশ্রয়কেন্দ্র চালু

ফেনীর উত্তরাঞ্চলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বৃদ্ধিতে অন্তত ৮টি স্থানে বাঁধ ভেঙে গেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে এই ভাঙন শুরু হয়। কোথাও কোথাও নদীর পানি বেড়িবাঁধ উপচে প্রবাহিত হচ্ছে। এর ফলে ফুলগাজী ও পরশুরাম উপজেলার অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাতভর পানিবন্দী অবস্থায় চরম দুর্ভোগে কাটিয়েছেন তারা। অনেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে রাতেই আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেন। জেলা প্রশাসক জানিয়েছেন, দুর্গত মানুষের জন্য ১৩১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

ফুলগাজীতে দেড়পাড়া, শ্রীপুর, মুন্সিরহাট, বরইয়া, নিলক্ষীসহ ১০টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। ফুলগাজী বাজারেও পানি ঢুকে পড়েছে, এতে দোকানপাটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরশুরামের উত্তর ধনীকুন্ডা, মধ্যম ধনীকুন্ডা, রামপুর, দুর্গাপুর ও রতনপুরও প্লাবিত হয়েছে। এছাড়া বল্লামুখায় ভারতের অংশে বাঁধ ভেঙে বাংলাদেশের গ্রামে পানি প্রবেশ করছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আকতার হোসেন জানিয়েছেন, মুহুরী নদীর পানি বিপদসীমার ১৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে টানা দুই দিনের বর্ষণে ফেনী শহরের বিভিন্ন এলাকায়ও জলাবদ্ধতা দেখা দিয়েছে। কিছু এলাকায় পানি নামতে শুরু করলেও নিচু অঞ্চলের ঘরবাড়ি এখনও বসবাসের উপযোগী নয়। এসব এলাকার মানুষ এখনও চরম দুর্ভোগে দিন পার করছেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইরানের পরিকল্পনায় হতবাক যুক্তরাষ্ট্র চীনা মুদ্রায় লেনদেন করলে হরমুজে চলতে পারবে জাহাজ!

ভোটের কালি কেন সহজে মুছে না: রয়েছে বিশেষ রাসায়নিকের ব্যবহার

দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

এখনও হাতে মেহেদী-পরনে বিয়ের শাড়ি, মিতুর শুধু প্রাণটাই নেই!

হাদির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া হয়

আই হ্যাভ আ প্ল্যান: ট্রাম্প

অতর্কিত হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলের ‘কলিজা ছিন্নভিন্ন’

ইসরাইলি হামলায় পূর্ব তেহরানে অন্তত ৪০ জন নিহত

১০

ছিনতাই হওয়া অটোরিকশার পেছনে দৌড়াচ্ছিল কিশোর চালক, ট্রাকচাপায় মৃত্যু

১১

মতপার্থক্য থাকলেও আ.লীগের বিরুদ্ধে একসঙ্গে লড়াই চলবে: হাসনাত আবদুল্লাহ

১২

মাদ্রাসায় অগ্নিকাণ্ড, তারাবির নামাজে থাকায় প্রাণে বাঁচল শতাধিক শিক্ষার্থী

১৩

চকরিয়ায় বালির গর্তের চোরাবালিতে তলিয়ে দুই কিশোরীর মর্মান্তিক মৃত্যু

১৪

চাঞ্চল্যকর তথ্য ফাঁস: পরকীয়া করতেন ইকরা, বিয়ে করেছিলেন অন্য কোথাও

১৫

পর্নোগ্রাফি মামলায় শিবির নেতা কারাগারে।

১৬

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

১৭

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

১৮

ডিসি মাসুদের শাস্তি দাবিতে শাহবাগ থানার সামনে কর্মসূচির ঘোষণা

১৯

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ শিশু ফাইজা জানে না বাবা-মা-বোনদের মৃত্যুর খবর

২০