Saifullah Shikder
২৫ জুলাই ২০২৫, ৪:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৭ জন

একটি দলের নেতারা আমাদের বিরুদ্ধে অশ্রাব্য ভাষায় গালাগাল করেছে’

 

প্রতিহিংসা বাদ দিয়ে সবাই মিলে দেশের কল্যাণে কাজ করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন,একটি দলের নেতারা আমাদের বিরুদ্ধে বিষোদ্গার করছে, অশ্রাব্য ভাষায় গালাগাল করেছে। এগুলো কোনো রাজনৈতিক শিষ্টাচার হতে পারে না। তিনি বলেন, চাঁদাবাদি বন্ধ করতে বললে যদি গালাগাল করে তাহলে তাদের চরিত্র যে কতটা নোংরা হয়ে গেছে, সহজেই অনুমেয়।

 

 

শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর পাশের সড়কে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব জমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন।

 

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদেরকে নিয়ে আমরা গর্বিত। কারণ, তাদের চরিত্র ভোগবাদী রাজনৈতিক দলগুলোর মতো নয়। ইসলামী যুব আন্দোলন বিপথগামী যুবকদেরকে দেশপ্রেম ও আদর্শ শেখায় পক্ষান্তরে অন্যান্য দলের যুবসংগঠন যুবকদেরকে খুন, ধর্ষণ ও চাঁদাবাজি শেখায়। আমাদের যুব আন্দোলনের নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ নাই, এটা আমাদেরকে আনন্দিত করে।

 

মুফতি রেজাউল করীম আরো বলেন, একটি দলের সিনিয়র নেতারা বক্তব্যে আমাকে নিয়ে ব্যঙ্গবিদ্রুপ করেছে, এটা তাদের প্রতিহিংসা। কারণ, আল্লাহর রহমতে আমরা সুশিক্ষায় শিক্ষিত হয়েছি, সংগঠনের মাধ্যমে দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করছি। কোরআন শিক্ষা বোর্ডের মাধ্যমে কয়েক হাজার শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে দেশের মানুষের সাধারণ শিক্ষা ও ইসলামী আদর্শ শিক্ষার জন্য কাজ করে যাচ্ছি। আমরা কোনোদিন মানুষের স্বার্থবিরোধী কাজ করিনি, সম্ভবত এটাই আদর্শবিবর্জিত দলগুলোর ভয়ের কারণ।

 

যুব আন্দোলনের সভাপতি আতিকুর রহমান মুজাহিদের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী ও জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুফতি রহমাতুল্লাহ বিন হাবীবের সঞ্চালনায় জমায়েতে আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা মাওলানা আহমদ আবদুল কাইউম, কে এম আতিকুর রহমান, মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, অধ্যাপক নাছির উদ্দিন খান, মুফতি রেজাউল করীম আবরার।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইরানের পরিকল্পনায় হতবাক যুক্তরাষ্ট্র চীনা মুদ্রায় লেনদেন করলে হরমুজে চলতে পারবে জাহাজ!

ভোটের কালি কেন সহজে মুছে না: রয়েছে বিশেষ রাসায়নিকের ব্যবহার

দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

এখনও হাতে মেহেদী-পরনে বিয়ের শাড়ি, মিতুর শুধু প্রাণটাই নেই!

হাদির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া হয়

আই হ্যাভ আ প্ল্যান: ট্রাম্প

অতর্কিত হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলের ‘কলিজা ছিন্নভিন্ন’

ইসরাইলি হামলায় পূর্ব তেহরানে অন্তত ৪০ জন নিহত

১০

ছিনতাই হওয়া অটোরিকশার পেছনে দৌড়াচ্ছিল কিশোর চালক, ট্রাকচাপায় মৃত্যু

১১

মতপার্থক্য থাকলেও আ.লীগের বিরুদ্ধে একসঙ্গে লড়াই চলবে: হাসনাত আবদুল্লাহ

১২

মাদ্রাসায় অগ্নিকাণ্ড, তারাবির নামাজে থাকায় প্রাণে বাঁচল শতাধিক শিক্ষার্থী

১৩

চকরিয়ায় বালির গর্তের চোরাবালিতে তলিয়ে দুই কিশোরীর মর্মান্তিক মৃত্যু

১৪

চাঞ্চল্যকর তথ্য ফাঁস: পরকীয়া করতেন ইকরা, বিয়ে করেছিলেন অন্য কোথাও

১৫

পর্নোগ্রাফি মামলায় শিবির নেতা কারাগারে।

১৬

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

১৭

সাদাকায়ে হাসানা ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটল অসহায় পরিবারের মুখে

১৮

ডিসি মাসুদের শাস্তি দাবিতে শাহবাগ থানার সামনে কর্মসূচির ঘোষণা

১৯

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ শিশু ফাইজা জানে না বাবা-মা-বোনদের মৃত্যুর খবর

২০